জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য আগামী শনিবার, ১৫ আগস্ট ২০২৬, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুনামগঞ্জ জেলার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে
বিউবো সূত্রে জানা গেছে, ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামতের কাজ করা হবে এই কারণে উল্লিখিত সময়ে বিউবোর আওতাধীন শহর ও শহরতলি এলাকার সকল গ্রাহকের বিদ্যুৎ সংযোগ স্থগিত থাকবে
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে সাধারণ গ্রাহকদের বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি অবহিত করা হয়েছে বিজ্ঞপ্তিটি দফতরের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করেও গ্রাহকদের জানানো হয়েছে
এই আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের ফলে স্থানীয় জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসার আশঙ্কা করছেন বাসিন্দারা বিশেষ করে, গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0