অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা উধাও: থানায় মামলা নিয়ে ধোঁয়াশা | আই নিউজ বিডি

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা উধাও: থানায় মামলা নিয়ে ধোঁয়াশা

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা খোয়া যাওয়ার ঘটনায় চাঞ্চল্য। মামলা হলেও দুদক আইনের পরিবর্তে থানায় রেকর্ড হওয়ায় প্রশ্ন উঠেছে। কেন বাদ গেল মানি লন্ডারিংয়ের ধারা?..
Eidok-এ শেয়ার
অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা উধাও: থানায় মামলা নিয়ে ধোঁয়াশা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লালদীঘি পূর্ব কর্পোরেট শাখার অগ্রণী ব্যাংক পিএলসির ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা খোয়া যাওয়ার ঘটনা দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এ ঘটনায় মামলা দায়ের এবং দুই আসামি গ্রেফতার হলেও কিছু বিষয় জনমনে প্রশ্ন ও ধোঁয়াশা সৃষ্টি করেছে বিশেষ করে, সরকারি কর্মকর্তার দ্বারা সরকারি সম্পদ আত্মসাতের মতো গুরুত্বপূর্ণ ঘটনা দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের অধীনে হওয়ার পরও থানায় মামলা রেকর্ড হওয়া নিয়ে সমালোচনা হচ্ছে

জানা গেছে, গত ১০ আগস্ট নগরীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় ব্যাংকটির ক্যাশ ইনচার্জকে আসামি করা হলেও তার ব্যাংকার পরিচয় এফআইআরে উল্লেখ করা হয়নি অভিযোগ উঠেছে, থানায় রেকর্ড হওয়া মামলায় দুদক আইনের ক্ষমতার অপব্যবহার এবং মানি লন্ডারিং আইনের ধারা বাদ দেওয়া হয়েছে এজাহারে ১৫ মাস ধরে অপরাধমূলক লেনদেনের কথা উল্লেখ থাকলেও শাখা ব্যবস্থাপককে আসামি করা হয়নি

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর এবং অগ্রণী ব্যাংক লালদীঘি পূর্ব কর্পোরেট শাখার শাখা প্রধান এ বি এম সাইফুদ্দীন খান চৌধুরী কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি মামলার বাদী, অগ্রণী ব্যাংকের জেনারেল ম্যানেজার (জিএম) মোস্তাক আহমেদও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি

আইন বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনা দুদকের তফসিলভুক্ত অপরাধ এবং এসব মামলা থানায় রেকর্ড হওয়ার সুযোগ নেই তাদের মতে, এই ধরনের ঘটনায় দুদক আইনে মামলা রেকর্ড হওয়া উচিত ছিল, যেখানে ক্ষমতার অপব্যবহার ও মানি লন্ডারিংয়ের ধারা অন্তর্ভুক্ত থাকে থানায় অপেক্ষাকৃত দুর্বল ধারায় মামলা নেওয়া হয়েছে বলে তারা মনে করছেন তবে, সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, তদন্তে মানি লন্ডারিংয়ের মতো উপাদান পাওয়া গেলে মামলাটি অন্য সংস্থায় হস্তান্তর করা হতে পারে

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী کشاورزی-اقتصاد و تجارت আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শেষ হবে ফেব্রুয়ারির মধ্যে: অর্থমন্ত্রী 39 Views আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা کشاورزی-اقتصاد و تجارت আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা 39 Views দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা کشاورزی-اقتصاد و تجارت দীর্ঘ ১৭ বছর পর নাজিমগঞ্জ বাজারে ভোটের উৎসব, বিজয়ী হলেন যারা 100 Views সিরাজগঞ্জে ১০ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ کشاورزی-اقتصاد و تجارت সিরাজগঞ্জে ১০ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 86 Views দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম کشاورزی-اقتصاد و تجارت দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম 57 Views দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি کشاورزی-اقتصاد و تجارت দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন: ভরিতে কমল ২ হাজার ২১০ টাকার বেশি 76 Views ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক کشاورزی-اقتصاد و تجارت ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক 119 Views