‘স্যার-ম্যাডাম’ না বললে ভোগান্তি, হাসপাতালে টানানো হলো নির্দেশনা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

‘স্যার-ম্যাডাম’ না বললে ভোগান্তি, হাসপাতালে টানানো হলো নির্দেশনা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
‘স্যার-ম্যাডাম’ না বললে ভোগান্তি, হাসপাতালে টানানো হলো নির্দেশনা..
‘স্যার-ম্যাডাম’ না বললে ভোগান্তি, হাসপাতালে টানানো হলো নির্দেশনা..
ছবি: সংগৃহীত
****

 

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকদের ‘স্যার’ বা ‘ম্যাডাম’ সম্বোধন না করলে রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুধু মৌখিকভাবে নয়, হাসপাতালের জরুরি বিভাগের সামনের দরজাতেও এ বিষয়ে লিখিত নির্দেশনা টানানো হয়েছে।

নির্দেশনায় লেখা হয়েছে, ‘কোনো মহিলা ডাক্তারকে ম্যাডাম-স্যার ছাড়া অন্য কিছু ডাকবেন না।’

এ ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা জুলেখা বেগম বলেন, গ্রামের মানুষ হিসেবে তারা নারী চিকিৎসকদের ‘আপা’ এবং পুরুষদের ‘ভাই’ বলে সম্বোধন করতে অভ্যস্ত। কিন্তু হাসপাতালে ডাক্তারদের ভাই বা আপা বললে তারা রেগে যান এবং এতে চিকিৎসা নিতে ভোগান্তিতে পড়তে হয় বলে অভিযোগ করেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা জানান, একবার একজন নারী চিকিৎসককে ‘আপা’ বলে সম্বোধন করায় তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং পরবর্তীতে ‘ম্যাডাম’ অথবা ‘স্যার’ বলে সম্বোধন করতে বলেন।

নির্দেশনা নিয়ে যা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ

তবে রোগীদের চিকিৎসকদের ‘স্যার-ম্যাডাম’ বলেই সম্বোধন করতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (টিএইচও) ডা. আবুল কালাম আজাদ।

তিনি জানান, জরুরি বিভাগের দরজায় টানানো নির্দেশনাটির বিষয়টি তার নজরে এসেছে। দ্রুত সময়ের মধ্যেই সেটি অপসারণের ব্যবস্থা করা হবে।

ফলে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, চিকিৎসকদের সম্বোধনের ক্ষেত্রে রোগীদের জন্য এমন কোনো বাধ্যতামূলক নির্দেশনা নেই।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator