ভোক্তা অধিকারের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভোক্তা অধিকারের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
ভোক্তা অধিকারের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
ভোক্তা অধিকারের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: সংগৃহীত
বগুড়ার ফতেহ আলী বাজারে ভেজাল ও অনিয়মবিরোধী অভিযান চালিয়ে ৭ প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।..

 

শুক্রবার (১৪ আগস্ট) পরিচালিত অভিযানে মাছ, মাংস, সবজি ও চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি করা হয়। মাছ চকচকে দেখাতে লাল-সবুজ পলিথিনে বাতি ঢেকে রাখায় ৬টি মাছের দোকানকে ৫ হাজার ৫০০ টাকা এবং পাকা রশিদ সংরক্ষণ না করায় এক চাল ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ওজনযন্ত্রে কারচুপি ঠেকাতে স্কেলের ওপরের ফ্যান সরানো, খাসি-ছাগলের মাংস আলাদা রাখা এবং পণ্যের সঠিক নাম ও মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।

অভিযানে র‌্যাব-১২ (সিপিএসসি, বগুড়া) ও জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Hiçbir yorum bulunamadı


News Card Generator