অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ 'ফোকাস অন এবিলিটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬'-এ প্রথমবারের মতো বাংলাদেশের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা করছে যোবায়ের শাওন নির্মিত 'টু-লেট' নামের এই চলচ্চিত্রটি উৎসবের আন্তর্জাতিক বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছে ২০০৯ সাল থেকে আয়োজিত এই উৎসবের মূল উদ্দেশ্য হলো চলচ্চিত্রের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা এবং তাদের সক্ষমতা ও সম্ভাবনার গল্প তুলে ধরা
শব্দায়ন প্রযোজিত 'টু-লেট' চলচ্চিত্রে শূন্যতার অনুভূতি তৈরির একটি পরীক্ষামূলক প্রয়াস লক্ষ্য করা যায় প্রচলিত দৃশ্যমানতার ধারণাকে চ্যালেঞ্জ করে চলচ্চিত্রটি একজন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের প্রত্যাশা এবং তাকে ঘিরে সমাজের বাস্তব দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে ভাস্কর ভট্টাচার্য, যিনি নিজেও দৃষ্টিপ্রতিবন্ধী, তিনি এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এছাড়াও হায়াতুজ্জামান খান, বিত্তা তাসকিয়া, তাহজিল হাসান এবং সেতারা পারভীনসহ আরও অনেকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন
টু-লেট' এবারের উৎসবে দুটি গুরুত্বপূর্ণ পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে এর মধ্যে একটি হলো বিচারকদের পছন্দের 'জাজেস চয়েস- ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম' এবং অন্যটি হলো দর্শকদের অনলাইন ভোটের ভিত্তিতে দেওয়া 'মোস্ট অনলাইন ভোটস- ইন্টারন্যাশনাল' পুরস্কার ১৪ থেকে ২১ আগস্ট পর্যন্ত বিশ্বের যেকোনো প্রান্ত থেকে উৎসবের ওয়েবসাইটে চলচ্চিত্রটি দেখা যাবে এবং ভোট দেওয়া যাবে
দর্শক হিসেবে 'টু-লেট' চলচ্চিত্রটিকে ভোট দিতে হলে উৎসবের ওয়েবসাইটে গিয়ে চলচ্চিত্রটি দেখতে হবে এরপর 'Vote for this Film' অপশনে ক্লিক করে নিজের নাম, শেষ নাম এবং ইমেইল ঠিকানা প্রদান করতে হবে চাইলে 'Bangladesh' নির্বাচন করে নিজের দেশের নামও উল্লেখ করা যেতে পারে তথ্য জমা দেওয়ার পর ফোকাস অন এবিলিটি থেকে একটি ভেরিফিকেশন কোড ইমেইলে পাঠানো হবে, যা ব্যবহার করে ভোট নিশ্চিত করতে হবে
Приложение «Eye News BD»
Комментарии 0