পুকুরে গোসল করতে গিয়ে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু! | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পুকুরে গোসল করতে গিয়ে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু!

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
পুকুরে গোসল করতে গিয়ে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু!
পুকুরে গোসল করতে গিয়ে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু!
ছবি: সংগৃহীত
****

যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।

স্থানীয় মাহবুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের ইকরাম মোল্লার পুকুরে গোসল করতে যায় শিশুরা। পরে তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের দাদি স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে পুকুরে গিয়ে সিঁড়ির নিচে শিশুদের ভাসতে দেখেন। পরে দ্রুত তাদের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, পুকুরটিতে সাধারণত লোকজনের যাতায়াত কম। যারা গোসল করতে যান, তারা গোসল শেষে দ্রুত চলে আসেন। ইউপি সদস্য সরোয়ার হুসাইন বলেন, পুকুরটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সেখানে সাধারণত কেউ গোসল করতে যায় না।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসনুন আব্দুল্লাহ জানান, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে তিন শিশুকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাদের শরীরে জীবনের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator