মুনাফাসহ গচ্ছিত পুরো আমানত ফেরত এবং ব্যাংকিং লেনদেন দ্রুত স্বাভাবিক করার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ প্রদর্শন করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে 'সম্মিলিত পাঁচ ইসলামিক ব্যাংক ডিপোজিটরস অ্যাসোসিয়েশন'-এর ব্যানারে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়
সংকট উত্তরণে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে গত বছর 'সম্মিলিত ইসলামী ব্যাংক' গঠন করা হয় ব্যাংকগুলো একীভূত হওয়ার পর থেকেই নিজেদের আমানত নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন গ্রাহকেরা তার ওপর গত দুই অর্থবছরের আমানতের বিপরীতে কোনো মুনাফা না দেওয়ার সিদ্ধান্তে তাঁদের উদ্বেগ আরও ঘনীভূত হয়
বিক্ষোভকারী গ্রাহকদের দাবির মুখে বাংলাদেশ ব্যাংক আমানতের অর্থ কর্তনের 'হেয়ার কাট' সিদ্ধান্ত থেকে সরে আসলেও আন্দোলনকারীরা এ সংক্রান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানান দীর্ঘদিন ধরে জমা টাকা তুলতে না পেরে অনেক গ্রাহক মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন উল্লেখ করে তাঁরা কোনো ধরনের কর্তন ছাড়াই আমানতের পূর্ণ সুরক্ষা ও দ্রুত অর্থ ফেরতের দাবি তোলেন
বিক্ষোভ কর্মসূচি শেষে আমানতকারীদের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের দাবিগুলো তুলে ধরেন সংগঠনটির সহ-সভাপতি শারমিন আক্তার জানান, অর্থমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন তা দ্রুত বাস্তবায়ন করে আমানতকারীদের অর্থ ফেরত এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনা জরুরি
'আই নিউজ বিডি' অ্যাপ
コメント 0