সুনামগঞ্জ

পুবালী ব্যাংকের সৌজন্যে নতুন বাস পেল সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

****
Eidok-এ শেয়ার
পুবালী ব্যাংকের সৌজন্যে নতুন বাস পেল সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (সুবিপ্রবি) একটি নতুন বাস উপহার দিয়েছে পুবালী ব্যাংক পিএলসি। 
 
আজ শুক্রবার(১৪ আগস্ট)  দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস শান্তিগঞ্জের ট্যাক্সটাইল ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে বাসটি হস্তান্তর করে ব্যাংক কর্তৃপক্ষ।
 
বাস হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসাইন।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী,   বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন-অর-রশীদ, পুবালী ব্যাংক সিলেট প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার চৌধুরী মো. শফিউল হাসান, বিশ্বিবদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক সাইদুল হাসান।
 
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসাইন বলেন, আমদের শিক্ষার্থীদের পরিবহনের জন্য ৭৫ আসনের একটি বাস ছিলো। কিন্তু তা যথেষ্ট ছিলো না। আজ পুবালী ব্যাংক এর হাত ধরে সুবিপ্রবি নিজেদের একটি বাস পেয়েছে।নতুন বাসটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং শিক্ষার্থীরা এর সুফল ভোগ করবে।
 
বিশেষ অতিথির বক্তব্যে পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে সহযোগিতা করা পুবালী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার অংশ। শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় বিশ্ববিদ্যালয়কে বাসটি প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা খাতে সহযোগিতার সুযোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
 
আলোচনা সভা শেষে পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসাইনের হাতে বাসের চাবি তোলে দেন। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে নতুন বাসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসাইন ও  পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ।
 
হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি: নেতৃত্বে মাহফুজ-নাঈম, প্রত্যাশার বিশ্লেষণ ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি: নেতৃত্বে মাহফুজ-নাঈম, প্রত্যাশার বিশ্লেষণ 111 ভিউ কেবি কলেজ দেশের মধ‍্যে গর্বের প্রতিষ্ঠান: বাকৃবি উপাচার্য ক্যাম্পাস কেবি কলেজ দেশের মধ‍্যে গর্বের প্রতিষ্ঠান: বাকৃবি উপাচার্য 66 ভিউ নোবিপ্রবিতে তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু, অংশ নিচ্ছেন ৪০০ শিক্ষার্থী ক্যাম্পাস নোবিপ্রবিতে তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু, অংশ নিচ্ছেন ৪০০ শিক্ষার্থী 104 ভিউ নোবিপ্রবির রিজেন্ট বোর্ডে নতুন সদস্য ঢাবি অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ক্যাম্পাস নোবিপ্রবির রিজেন্ট বোর্ডে নতুন সদস্য ঢাবি অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান 151 ভিউ গবেষণা ও উদ্ভাবনের প্রত্যয়ে NYBB এর নতুন কমিটি : নেতৃত্বে  বিজিই বিভাগের যোবায়ের ও ইরা ক্যাম্পাস গবেষণা ও উদ্ভাবনের প্রত্যয়ে NYBB এর নতুন কমিটি : নেতৃত্বে  বিজিই বিভাগের যোবায়ের ও ইরা 149 ভিউ নোবিপ্রবি শিক্ষার্থীর জীবন বাঁচাতে চলচ্চিত্র প্রদর্শনীর উদ্যোগ ‘নোবিপ্রবি চলচ্চিত্র সংসদের’ ক্যাম্পাস নোবিপ্রবি শিক্ষার্থীর জীবন বাঁচাতে চলচ্চিত্র প্রদর্শনীর উদ্যোগ ‘নোবিপ্রবি চলচ্চিত্র সংসদের’ 168 ভিউ নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল, আবেদন ২২ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাস নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল, আবেদন ২২ নভেম্বর পর্যন্ত 154 ভিউ