রাণীশংকৈলে এডিপির আওতায় ক্রীড়া ও শিক্ষা উপকরণসহ স্প্রে মেশিন বিতরণ | আই নিউজ বিডি

রাণীশংকৈলে এডিপির আওতায় ক্রীড়া ও শিক্ষা উপকরণসহ স্প্রে মেশিন বিতরণ

রাণীশংকৈলে এডিপির আওতায় ক্রীড়া ও শিক্ষা উপকরণসহ স্প্রে মেশিন বিতরণ
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়..
Eidok-এ শেয়ার
রাণীশংকৈলে এডিপির আওতায় ক্রীড়া ও শিক্ষা উপকরণসহ স্প্রে মেশিন বিতরণ
ছবি: সংগৃহীত

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ এবং কৃষকদের ব্যবহারের জন্য কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুর রহমান।

এ সময় রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরনবীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া কাশিপুর ও ধর্মগড় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, এডিপির আওতায় স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমে উৎসাহ প্রদান, শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ সহায়তা এবং কৃষকদের কৃষিকাজে সহযোগিতার লক্ষ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের সহায়তা স্থানীয় শিক্ষা, ক্রীড়া ও কৃষি কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Chính trị গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 9 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Chính trị গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 43 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Chính trị জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 71 Views মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার Chính trị মাওলানা আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান বাহাউদ্দীন যাকারিয়ার 45 Views টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ Chính trị টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ 31 Views সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Chính trị সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 140 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Chính trị আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 59 Views