ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ এবং কৃষকদের ব্যবহারের জন্য কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুর রহমান।
এ সময় রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরনবীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া কাশিপুর ও ধর্মগড় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, এডিপির আওতায় স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমে উৎসাহ প্রদান, শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ সহায়তা এবং কৃষকদের কৃষিকাজে সহযোগিতার লক্ষ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের সহায়তা স্থানীয় শিক্ষা, ক্রীড়া ও কৃষি কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
'আই নিউজ বিডি' অ্যাপ

Comments 0