এক অ্যাপসে সব : যাত্রা ‍শুরু মাত্র ১০ দিনে ১২০ দেশে ব্যবহার হচ্ছে… | আই নিউজ বিডি

এক অ্যাপসে সব : যাত্রা ‍শুরু মাত্র ১০ দিনে ১২০ দেশে ব্যবহার হচ্ছে দেশিগ্রাম

এক অ্যাপসে সব; যাত্রা শুরুর মাত্র ১০ দিনে ১২০ দেশে ব্যবহার হচ্ছে দেশিগ্রাম। ইতোমধ্যে ১২০ দেশের প্রায় ২০ হাজার ব্যবহারী নিবিঘ্নে ব্যবহার করছে দেশিগ্রাম। ব্যবহারকারীদের কাছে ব্লকচেইন ও এআই প্রযুক্তিনির..
Eidok-এ শেয়ার
এক অ্যাপসে সব : যাত্রা ‍শুরু মাত্র ১০ দিনে ১২০ দেশে ব্যবহার হচ্ছে দেশিগ্রাম
ছবি: সংগৃহীত



বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে দেশিগ্রাম নির্মাতা প্রতিষ্ঠান দেশিচেইন ইকোসিস্টেমের ফাউন্ডার ও সিইও রাহাত জিদনি ওসামা এই প্রতিবেদককে জানান, বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে দ্রুত এগিয়ে যাচ্ছে DeshiGram। এটি একটি Blockchain ও AI প্রযুক্তিনির্ভর Social & Communication Platform. তিনি আরও জানান, Public Beta চালুর মাত্র ১০ দিনের মধ্যেই বিশ্বের ১২০টিরও বেশি দেশে প্রায় ২০ হাজার ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে যুক্ত হয়েছেন।

তিনি বলেন, ভবিষ্যতে সোশ্যাল নেটওয়ার্কি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, বক্ল চেইন ইনফ্রাকচার, ডিজিটাল পেমেন্ট (Social Networking, Artificial Intelligence, Blockchain Infrastructure, Digital Payments) এবং অন্যান্য ডিজিটাল সেবাকে একটি সমন্বিত প্রযুক্তি ইকোসিস্টেমে যুক্ত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তাঁর প্রতিষ্ঠান দেশিচেইন ইকোসিস্টেম ।

দেশিগ্রামের সিইও রাহাত জিদনি ওসামা জানান, DeshiGram-এর বিশেষ বৈশিষ্ট্য ব্লকচেইন ও এআই পাওয়ার ফাউন্ডেশন। প্রচলিত সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরে গিয়ে DeshiGram নিজস্ব প্রযুক্তিগত অবকাঠামোকে গুরুত্ব দিচ্ছে। Blockchain ও Artificial Intelligence-এর সমন্বয়ে নিরাপদ, স্মার্ট এবং ভবিষ্যতমুখী ডিজিটাল অভিজ্ঞতা তৈরির লক্ষ্য নিয়ে প্ল্যাটফর্মটি নির্মাণ করা হয়েছে।

ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে প্ল্যাটফর্মটিতে উন্নত নিরাপত্তা ব্যবস্থা, AI Moderation এবং বিভিন্ন Privacy-Centric প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ভবিষ্যতে এক্ষেত্রে আরও প্রযুক্তি ও সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

পোস্ট, স্টোরি, রিলস, মন্তব্য, রিয়্যাকশন, ফলো সিস্টেম এবং ব্যক্তিগত যোগাযোগের মতো আধুনিক সামাজিক যোগাযোগের ফিচারগুলো DeshiGram-এ রয়েছে। Public Beta পর্যায় থেকেই ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে নিয়মিত আপডেট নিয়ে কাজ করছে ডেভেলপমেন্ট টিম।

তিনি বলেন, দেশিগ্রাম বাংলাদেশে তৈরি হলেও শুরু থেকেই আন্তর্জাতিক ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। ইতোমধ্যে এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে যুক্ত হয়েছেন।

দেশিগ্রামের ফাউন্ডার ও সিইও রাহাত জিদনি আরও বলেন, "আমরা বিশ্বাস করি বাংলাদেশ শুধু বিশ্বের প্রযুক্তি ব্যবহার করবে না, বরং এমন প্রযুক্তি তৈরি করবে যা একদিন বিশ্ব ব্যবহার করবে। DeshiGram সেই দীর্ঘমেয়াদি ভিশনের একটি গুরুত্বপূর্ণ ধাপ।"

তিনি বলেন, DeshiGram শুধুমাত্র একটি Social Platform হিসেবে সীমাবদ্ধ থাকার জন্য তৈরি করা হয়নি। এটি বৃহত্তর একটি প্রযুক্তি ইকোসিস্টেমের অংশ, যেখানে সামাজিক যোগাযোগ, এআই ব্লকচেইন এবং বিভিন্ন ডিজিটাল সেবাকে ধীরে ধীরে একই ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে Public Beta পর্যায়ে থাকা DeshiGram-এর জন্য নিয়মিত নতুন ফিচার ও প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করছে ডেভেলপমেন্ট টিম। ভবিষ্যতে প্ল্যাটফর্মটিতে নিজস্ব Large Language Model (LLM), উন্নত AI Services, Creator Monetization System, Digital Payments Integration এবং DeshiChain Blockchain-এর সঙ্গে আরও গভীর সংযুক্তি আনার পরিকল্পনা রয়েছে। 

তবে DeshiGram-এর দীর্ঘমেয়াদি লক্ষ্য শুধুমাত্র আরেকটি Social Media Platform তৈরি করা নয়। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো ধীরে ধীরে এটিকে Blockchain Industry এবং ভবিষ্যতের Decentralized Civilization-এর জন্য একটি Trusted Digital Platform হিসেবে গড়ে তোলা। এই লক্ষ্য বাস্তবায়নে আগামী ৮ থেকে ১০ বছরের দীর্ঘমেয়াদি ভিশন ও রোডম্যাপ সামনে রেখে কাজ করছে তাঁর টিম।  

তারমতে, এই যাত্রার ফলাফল হয়তো আগামী কয়েক মাসে পুরোপুরি দৃশ্যমান হবে না। বরং আগামী ৮ থেকে ১০ বছরে ধাপে ধাপে গড়ে উঠবে সেই বৃহৎ ভিশন। যার ভিত্তি তৈরি হচ্ছে আজকের DeshiGram থেকেই। বাংলাদেশ থেকে শুরু হওয়া এই উদ্যোগের লক্ষ্য শুধু একটি অ্যাপ তৈরি করা নয়—বরং ভবিষ্যতের বিকেন্দ্রীভূত ডিজিটাল বিশ্বের জন্য একটি দীর্ঘমেয়াদি, নির্ভরযোগ্য এবং বৈশ্বিক প্রযুক্তি প্ল্যাটফর্ম গড়ে তোলা।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন Эксклюзивный ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 47 Views ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু Эксклюзивный ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 79 Views ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী Эксклюзивный ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী 81 Views জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা Эксклюзивный জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা 125 Views ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? Эксклюзивный ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? 63 Views কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ  ‎ Эксклюзивный কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ ‎ 120 Views মৃত কর্মীর পরিবারের পাশে রেনাটা: করপোরেট দায়বদ্ধতায় নতুন দৃষ্টান্ত Эксклюзивный মৃত কর্মীর পরিবারের পাশে রেনাটা: করপোরেট দায়বদ্ধতায় নতুন দৃষ্টান্ত 155 Views