যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) লক্ষ্যমাত্রা অনুযায়ী মূল্যস্ফীতি ২ শতাংশে নামিয়ে আনতে সুদের হার আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন কানসাস সিটি ফেডের প্রেসিডেন্ট জেফ স্মিড সম্প্রতি নেব্রাস্কার ওমাহায় দেওয়া এক ভাষণে তিনি বলেন, বাজারে বর্তমানে শক্তিশালী চাহিদা ও বিনিয়োগ বিদ্যমান থাকায় ফেডের বর্তমান মুদ্রানীতিকে যথেষ্ট কঠোর বলা যাচ্ছে না ফলে মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় নামাতে আরও শক্ত নীতি গ্রহণ করা প্রয়োজন
ফেডারেল ওপেন মার্কেট কমিটিতে (এফওএমসি) ২০২৮ সালের আগে জেফ স্মিডের ভোটাধিকার পাওয়ার সুযোগ নেই তিনি জানান, গত জুনের তথ্যে মূল্যস্ফীতি কিছুটা কমার লক্ষণ দেখা গেলেও কেবল একক কোনো উপাত্তের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে না জুনে খাদ্য ও জ্বালানি খাত বাদ দিয়ে মূল 'পার্সোনাল কনসাম্পশন এক্সপেনডিচার' (কোর পিসিই) সূচক কমে ৩.৩ শতাংশে নেমেছে, যা মে মাসে ছিল ৩.৪ শতাংশ অন্যদিকে সার্বিক পিসিই সূচক ৩.৭ শতাংশে অবস্থান করছে, যা মে মাসে ৪.১ শতাংশ ছিল
জেফ স্মিড আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের অস্থিরতা পূর্ববর্তী মাসগুলোতে মূল্যস্ফীতি বাড়ালেও জুনে কিছুটা স্বস্তি দিয়েছিল তবে সম্প্রতি তেলের দাম আবারও বাড়তে থাকায় জ্বালানি খাতের এই স্বস্তি কতটুকু স্থায়ী হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে তিনি স্পষ্ট করেন, উচ্চ মূল্যস্ফীতির জন্য কেবল জ্বালানি তেল বা সরবরাহ বিঘ্নিত হওয়াকে দায়ী করা ঠিক নয় জ্বালানি ছাড়া বিগত ১২ মাসে মূল্যস্ফীতি ছিল ৩.২ শতাংশ, যা আগের বছরের চেয়ে বেশি চাহিদা যখন তীব্র থাকে, তখনই সরবরাহ সংকটের প্রভাবে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়
ভাষণে তিনি স্পষ্ট করেন যে, মানুষের ক্রয়ক্ষমতা ও অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি মূল্যায়নের জন্য পিসিই সূচকই সবচেয়ে নির্ভুল পরিমাপক কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দায়িত্ব কোনো নির্দিষ্ট পণ্য বা সেবার দাম নিয়ন্ত্রণ করা নয়, বরং ডলারের সামগ্রিক ক্রয়ক্ষমতা ধরে রাখা তাই পিসিই সূচককেই কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি নির্ধারণের মূল লক্ষ্য হিসেবে বিবেচনা করা উচিত বলে মনে করেন এই শীর্ষ কর্মকর্তা
אפליקציית "Eye News BD"
הערות 0