ফ্যামিলি কার্ডের শুমারিতে অনিয়মের অভিযোগ, ফেনী সদর ইউএনও কার্যালয়ে… | আই নিউজ বিডি

ফেনী

ফ্যামিলি কার্ডের শুমারিতে অনিয়মের অভিযোগ, ফেনী সদর ইউএনও কার্যালয়ে বিএনপির বিক্ষোভ

ফ্যামিলি কার্ডের শুমারিতে অনিয়মের অভিযোগ, ফেনী সদর ইউএনও কার্যালয়ে বিএনপির বিক্ষোভ..
Eidok-এ শেয়ার
ফ্যামিলি কার্ডের শুমারিতে অনিয়মের অভিযোগ, ফেনী সদর ইউএনও কার্যালয়ে বিএনপির বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে ফেনী সদর উপজেলা পরিষদের সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। তাদের দাবি, একই পরিবারের একাধিক সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মী ও সুবিধাবাদী ব্যক্তিদেরও এসব পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
বিক্ষোভকারীরা আরও দাবি করেন, বর্তমান সরকারের ভাবমূর্তি বিতর্কিত করার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও সুবিধাবাদী হিসেবে পরিচিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ দাবির পক্ষে তারা কী ধরনের প্রমাণ দিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তাদের অভিযোগ, যোগ্য ও বেকার প্রার্থীদের বাদ দিয়ে রাজনৈতিক পরিচয়, পারিবারিক সম্পর্ক ও প্রভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে। তারা নিয়োগ প্রক্রিয়া পুনঃপর্যালোচনা করে অভিযোগ তদন্ত এবং অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট নিয়োগ বাতিলের দাবি জানান।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিযোগের ভিত্তিতে এই নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় নিয়োগ না দিলে তারা আবারও আন্দোলনে নামবেন।
বিক্ষোভ কর্মসূচি শেষে নেতাকর্মীরা উপজেলা পরিষদ এলাকা থেকে চলে যান।
তবে নিয়োগে অনিয়ম, আওয়ামী লীগ নেতাকর্মী কিংবা সুবিধাবাদী ব্যক্তিদের নিয়োগ দেওয়ার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত חדשות המחוז সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 5 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা חדשות המחוז শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 17 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন חדשות המחוז মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 60 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া חדשות המחוז সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক חדשות המחוז সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 309 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ חדשות המחוז উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন חדשות המחוז ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 Views