আলীকদমে যৌথ অভিযানে ১১৯০ পিস ইয়াবাসহ ম্রো যুবক আটক | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আলীকদমে যৌথ অভিযানে ১১৯০ পিস ইয়াবাসহ ম্রো যুবক আটক

Md Amir Hosen Sadeky avatar   
Md Amir Hosen Sadeky
আলীকদমে যৌথ অভিযানে ১১৯০ পিস ইয়াবাসহ ম্রো যুবক আটক
আলীকদমে যৌথ অভিযানে ১১৯০ পিস ইয়াবাসহ ম্রো যুবক আটক
ছবি: সংগৃহীত
আলীকদমে যৌথ অভিযানে ১১৯০ পিস ইয়াবাসহ ম্রো যুবক আটক

মোঃ আমির হোসাইন ছাদেকী,আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: 

বান্দরবানের আলীকদমে থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ম্রো সম্প্রদায়ের এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) রাত ১২টা ২০ মিনিটে উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিদ্যামণি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কাদাঝিরি নৌকাঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আলীকদম থানা ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানার এসআই নিশাত বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম এবং পোয়ামুহুরী আর্মি ক্যাম্প ৫৮ বেঙ্গলের ওয়ারেন্ট অফিসার জহিরুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম যৌথভাবে অভিযান চালায়। এসময় চংলক ম্রো (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

সাক্ষীদের উপস্থিতিতে আটককৃতের দেহ তল্লাশি করে তার পরিহিত কালো রংয়ের হাফপ্যান্টের ডান পকেট থেকে ১১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ১১৬ গ্রাম। পরে এসআই নিশাত বড়ুয়া জব্দতালিকা মূলে আলামত জব্দ করে আসামীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত চংলক ম্রো উপজেলার কুরুকপাতা ইউনিয়নের মেনতাম পাড়ার বাসিন্দা। তিনি মেনথন ম্রো ও দিন ম্রোর ছেলে।

থানা সূত্র জানায়, উদ্ধারকৃত আলামত ও আসামীসহ থানায় এসে এসআই নিশাত বড়ুয়া লিখিত এজাহার দাখিল করেন। এর ভিত্তিতে আলীকদম থানায় মামলা নং ০৩, তারিখ ১৩/০৮/২০২৬, ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জব্দকৃত ইয়াবা ট্যাবলেট মায়ানমার থেকে পাইকারি দামে ক্রয় করে আলীকদম থানা এলাকায় খুচরা ক্রেতার নিকট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator