সমাজসেবা অধিদপ্তরের নামের ছাড়পত্র পেল ‘দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশন | আই নিউজ বিডি

সমাজসেবা অধিদপ্তরের নামের ছাড়পত্র পেল ‘দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশন..

Md Abusayed avatar   
Md Abusayed
সমাজসেবা অধিদপ্তরের নামের ছাড়পত্র পেল ‘দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশন..
সমাজসেবা অধিদপ্তরের নামের ছাড়পত্র পেল ‘দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশন..
ছবি: সংগৃহীত
****

সমাজসেবা অধিদপ্তরের নামের ছাড়পত্র পেল ‘দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশন

মোঃ আবু সাইদ বিশেষ প্রতিনিধি আই নিউজ বিডি

সমাজসেবা অধিদপ্তরের কাছ থেকে নামের ছাড়পত্রের অনাপত্তি পেয়েছে ‘দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশন’। স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা হিসেবে নিবন্ধনের প্রাথমিক ধাপ হিসেবে ১২ আগস্ট ২০২৬ তারিখে সংস্থাটির নামের ছাড়পত্রে অনাপত্তি প্রদান করা হয়।

 

সমাজসেবা অধিদপ্তরের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সংস্থাটির আবেদনপত্র ও সংযুক্ত কাগজপত্র সন্তোষজনক হওয়ায় এবং উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, বগুড়ার সুপারিশের ভিত্তিতে নির্ধারিত শর্তসাপেক্ষে নামের ছাড়পত্রের অনাপত্তি দেওয়া হয়েছে।

 

‘দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশন’-এর ঠিকানা প্রান্নাথপুর, সান্তাহার, আদমদিঘী, বগুড়া।

 

চিঠিতে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১-এর সংশ্লিষ্ট ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। একই নামে অন্য কোনো সংস্থা নিবন্ধিত না থাকাও নিশ্চিত করতে হবে।

 

সমাজসেবা অধিদপ্তরের এই অনাপত্তির মাধ্যমে ‘দুর্বার প্রান্নাথপুর ফাউন্ডেশন’-এর স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা হিসেবে নিবন্ধনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।

Walang nakitang komento


News Card Generator