রাণীনগরে আন্তর্জাতিক যুব দিবসে ওয়াইপিএজির র‌্যালি ও আলোচনা সভা | আই নিউজ বিডি

রাণীনগরে আন্তর্জাতিক যুব দিবসে ওয়াইপিএজির র‌্যালি ও আলোচনা সভা..

Md Abusayed avatar   
Md Abusayed
রাণীনগরে আন্তর্জাতিক যুব দিবসে ওয়াইপিএজির র‌্যালি ও আলোচনা সভা..
রাণীনগরে আন্তর্জাতিক যুব দিবসে ওয়াইপিএজির র‌্যালি ও আলোচনা সভা..
ছবি: সংগৃহীত
****

রাণীনগরে আন্তর্জাতিক যুব দিবসে ওয়াইপিএজির র‌্যালি ও আলোচনা সভা

আবু সাইদ (নওগাঁ) প্রতিনিধি:

ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক যুব দিবস পালন করেছে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)। দিবসটি উপলক্ষে MIPS-এর সহায়তায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

র‌্যালিতে অংশ নেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) কো-অর্ডিনেটর মো. পাভেল রহমান, ওয়াইপিএজির কো-অর্ডিনেটর বিশাল রহমান ও সহ-কো-অর্ডিনেটর সালমান বাশার।

 

এছাড়াও র‌্যালিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

পরে আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভিন্নমত ও ভিন্ন প্রেক্ষাপটকে সম্মান করে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।

 

বক্তারা আরও বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে যুবসমাজকে ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে একটি শান্তিপূর্ণ, সহনশীল ও সম্প্রীতিময় সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

Ingen kommentarer fundet


News Card Generator