যশোরে দুই হোটেলে অভিযান, নারীসহ ১০ জন আটক | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরে দুই হোটেলে অভিযান, নারীসহ ১০ জন আটক

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
যশোরে দুই হোটেলে অভিযান, নারীসহ ১০ জন আটক
যশোরে দুই হোটেলে অভিযান, নারীসহ ১০ জন আটক
ছবি: সংগৃহীত
****

যশোর শহরের বড়বাজার এলাকায় দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই নারীসহ ১০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে হোটেল স্বপ্নপুরী ও হোটেল পলাশসহ আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই দুটি আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড চলছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে দুই হোটেল থেকে দুই নারীকে আটক করা হয়। এ ছাড়া বাবুবাজার গলিতে অবৈধভাবে দেশীয় মদ বিক্রির অভিযোগ ও সন্দেহজনক চলাফেরার কারণে আরও কয়েকজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, শেখহাটি গ্রামের বিথি, রূপদিয়ার শাহিলা আক্তার, চৌগাছার মনিরুজ্জামান, বিরামপুর কালীতলার রাসেল, আমদাবাদ গ্রামের ইকবাল হোসেন, ঘুরুলিয়ার সাইদ হোসেন, রেলগেট পশ্চিমপাড়ার আব্দুস সাত্তার, মণিরামপুরের বিজয়রামপুর গ্রামের জাকির হোসেন, ঘোপ জেলরোডের আবু তাহের ও ছোট বালিয়াডাঙার শরিফুল ইসলাম।

অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল। এ সময় পরিদর্শক (অপারেশন) মমিনুল হকসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, দুটি হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এবং বাবুবাজার গলিতে অবৈধভাবে দেশীয় মদ বিক্রির তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নারীসহ মোট ১০ জনকে আটক এবং ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

আটকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator