কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নিজেদের 'ইউটিউব পার্টনার প্রোগ্রাম' (ওয়াইপিপি)-এ বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে গুগল মালিকানাধীন প্ল্যাটফর্ম ইউটিউব ২০১৮ সালের পর প্রোগ্রামটিতে এটিই প্রথম বড় কোনো পরিবর্তন বিশ্বজুড়ে ৩০ লাখেরও বেশি সক্রিয় ক্রিয়েটরকে আরও স্বচ্ছ ও ধারাবাহিকভাবে মূল্যায়নের লক্ষ্যে এই নতুন ফিচার ও শর্তাবলি যুক্ত করা হয়েছে আগামী ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে এই নতুন নিয়মগুলো কার্যকর হবে নতুন এই কাঠামোর ফলে ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালে ক্রিয়েটরদের সামগ্রিক উপার্জনের পরিমাণ আরও বাড়বে বলে আশা করছে ইউটিউব কর্তৃপক্ষ
পরিবর্তনের অংশ হিসেবে যেসব দেশে 'ইউটিউব প্রিমিয়াম' চালু রয়েছে, সেগুলোতে 'প্রিমিয়াম লাইট' সাবস্ক্রিপশন সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে এতে নির্দিষ্ট রেভিনিউ পুলের মাধ্যমে ক্রিয়েটরদের উপার্জনের সুযোগ তৈরি হবে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের নেট রেভিনিউয়ের ৩০ শতাংশ এবং প্রিমিয়াম লাইটের ৬০ শতাংশ নিয়ে আলাদা একটি আর্থিক ফান্ড গঠন করা হবে, যা মেম্বারদের ওয়াচ টাইম ও ভিউয়ের ওপর ভিত্তি করে বণ্টন করা হবে এই বিতরণ থেকে ক্রিয়েটররা লং-ফর্ম (দীর্ঘ) ভিডিওর ক্ষেত্রে ৫৫ শতাংশ এবং শর্টস ভিডিওর ক্ষেত্রে ৪৫ শতাংশ রেভিনিউ শেয়ার পাবেন বিজ্ঞাপনের চেয়ে প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের কাছ থেকে ক্রিয়েটরদের গড়ে বেশি আয় হয় বলে জানিয়েছে সংস্থাটি
অন্যদিকে, ইউটিউব শর্টস থেকে আয়ের নিয়মেও নতুন শর্ত যুক্ত করা হয়েছে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে শর্টসের বিজ্ঞাপন এবং সাবস্ক্রিপশন রেভিনিউ পেতে হলে ক্রিয়েটরের চ্যানেলে গত ৯০ দিনে অন্তত ১ কোটি (১০ মিলিয়ন) কোয়ালিফাইড শর্টস ভিউ থাকতে হবে তবে যেসব চ্যানেল বর্তমানে শর্টস থেকে ভালো আয় করছে, তাদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে না যদি কোনো চ্যানেল এই শর্ত পূরণে ব্যর্থ হয়, তবুও তারা লং-ফর্ম কনটেন্ট থেকে আয় চালিয়ে যেতে পারবে এবং পুনরায় ১ কোটি ভিউ অতিক্রম করলে শর্টসের আয় স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে এ ছাড়া ১০ মিলিয়ন ভিউয়ের নিচে থাকা চ্যানেলগুলোর জন্য ইউটিউব শপিং বোনাস, ব্র্যান্ড ডিল ইনসেন্টিভ ও ট্রেন্ড বুস্টিংয়ের মতো নতুন আয়ের সুযোগ নিয়ে আসা হচ্ছে
প্রতিদিন ২০০ বিলিয়নের বেশি শর্টস ভিউ এবং টিভি স্ক্রিনে ১০০ কোটি ঘণ্টার বেশি ওয়াচ টাইম বজায় থাকার প্রেক্ষাপটে নতুন ক্রিয়েটরদের ক্ষেত্রে পার্টনার প্রোগ্রামে যুক্ত হওয়ার শর্ত বাড়ানো হয়েছে নতুন যারা ওয়াইপিপিতে আবেদন করবেন, তাদের ক্ষেত্রে গত ৩৬৫ দিনে ৮,০০০ কোয়ালিফাইড ওয়াচ আওয়ার অথবা ৯০ দিনে ২০ মিলিয়ন শর্টস ভিউয়ের প্রয়োজন হবে তবে আগে থেকে ওয়াইপিপিতে থাকা ক্রিয়েটরদের ওপর এর প্রভাব পড়বে না পাশাপাশি 'ফ্যান ফান্ডিং' ও শপিং পণ্যের ক্ষেত্রে প্রবেশের শর্ত অপরিবর্তিত থাকছে ইউটিউব স্টুডিওর ভেতরে ক্রিয়েটররা এই নতুন শর্তাবলি পর্যালোচনা ও স্বাক্ষর করতে পারবেন
"Eye News BD" app

Mga komento 0