কুড়িগ্রামে শহিদুল হত্যায় ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন | আই নিউজ বিডি

কুড়িগ্রাম

কুড়িগ্রামে শহিদুল হত্যায় ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শহিদুল হত্যায় ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন..
Eidok-এ শেয়ার
কুড়িগ্রামে শহিদুল হত্যায় ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

মোঃ মিনহাজুল ইসলাম 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শহিদুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের রায়গঞ্জ ব্রিজের পূর্ব পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয় গ্রামবাসী অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে শহিদুল ইসলামকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারা হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ফাঁসির দাবি জানান।

 

এর আগে সোমবার (১০ আগস্ট) দুপুরে আন্ধারীঝাড় ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শহিদুল ইসলাম নিহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে চিরুনি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১৭ জন পুরুষ ও ৪ জন নারীসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মানববন্ধনে জানানো হয়।

 

সরেজমিনে দেখা যায়, ময়নাতদন্ত শেষে শহিদুল ইসলামের মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে এবং দাফনের প্রস্তুতি চলছে। নিহতের স্বজনরা শোক ও ক্ষোভে আহাজারি করছেন।

 

এদিকে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন Eksklusibo অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 58 Views ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন Eksklusibo ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 76 Views ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু Eksklusibo ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 89 Views ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী Eksklusibo ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী 98 Views জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা Eksklusibo জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা 129 Views ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? Eksklusibo ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? 66 Views কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ  ‎ Eksklusibo কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ ‎ 124 Views