হামে আক্রান্তদের সহায়তায় বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের ৭৫ হাজার… | আই নিউজ বিডি

বান্দরবান

হামে আক্রান্তদের সহায়তায় বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের ৭৫ হাজার ২৭৫ টাকা অনুদান

****
Eidok-এ শেয়ার
হামে আক্রান্তদের সহায়তায় বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের ৭৫ হাজার ২৭৫ টাকা অনুদান
ছবি: সংগৃহীত

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলায় হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও সহায়তার জন্য বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে উত্তোলনকৃত ৭৫ হাজার ২৭৫ টাকা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই মহোদয়ের নিকট হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে এ অর্থ হস্তান্তর করা হয়। পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সম্মিলিতভাবে এই অর্থ সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক রাজুময় তঞ্চঙ্গ্যা, বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. লেনিন তালুকদার, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা পরিষদের সিএ টু চেয়ারম্যান আবদুল মোতালেব এবং জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস তত্ত্বাবধায়ক বশির আহমদ।
উত্তোলনকৃত অর্থের মধ্যে—
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় — ৬,৫৫০ টাকা
মা ও শিশু কল্যাণ কেন্দ্র, বান্দরবান — ৩,৪৭০ টাকা
বান্দরবান সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় — ১২,২৮১ টাকা
রোয়াংছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় — ৮,৫১০ টাকা
রুমা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় — ৭,৮০০ টাকা
থানচি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় — ৭,৮৫১ টাকা
লামা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় — ১৫,৫০০ টাকা
আলীকদম উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় — ৫,৫০০ টাকা
নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় — ৭,৮৪৫ টাকা
মোট: ৭৫,২৭৫ টাকা।
হামে আক্রান্ত রোগীদের সংকটময় সময়ে সহযোগিতার উদ্দেশ্যে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের এই উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই অর্থ হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তায় কার্যকর ভূমিকা রাখবে।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andet নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 29 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andet সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 80 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andet সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 108 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andet শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Andet গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 110 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Andet ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Andet সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views