রাণীশংকৈলে মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাণীশংকৈলে মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের..

হাসিনুজ্জামান মিন্টু avatar   
হাসিনুজ্জামান মিন্টু
রাণীশংকৈলে মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের..
রাণীশংকৈলে মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের..
ছবি: সংগৃহীত
রাণীশংকৈলে মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাহিন্দ্র ট্রাক্টরের চাপায় আব্দুস সুবহান (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।..

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাহিন্দ্র ট্রাক্টরের চাপায় আব্দুস সুবহান (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

 

সোমবার (১০ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার ভরনিয়া হঠাৎপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আব্দুস সুবহান কাশিপুর চিকনমাটি গ্রামের মৃত রৌশন আলীর ছেলে।

 

স্থানীয়রা জানান, দুপুরে মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আব্দুস সুবহান। পথে ভরনিয়া হঠাৎপাড়া এলাকায় পৌঁছালে একটি মাহিন্দ্র ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

 

দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ভরনিয়া হাটের নজরুল ফার্মেসিতে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেওয়ার আগেই তার মৃত্যু হয়।

 

বৃদ্ধের মৃত্যুর খবরে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

コメントがありません


News Card Generator