বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ… | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

পাথরঘাটা (বরগুনা), ১০ আগস্ট ২০২৬: জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা এবং পরিবেশবান্ধব কর্মসংস্থানে তরুণদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বরগুনার পাথরঘাটা ইয়ুথ হাবে তিন দিনব্যাপী আ..
Eidok-এ শেয়ার
বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
ছবি: সংগৃহীত

‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করেছে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)। সহযোগিতায় রয়েছে অ্যাকশনএইড বাংলাদেশ। ১০ থেকে ১২ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে বিভিন্ন যুবগোষ্ঠীর সদস্যরা অংশ নিচ্ছেন।

সোমবার প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ইন্সপিরেটর সুমন আচার্য্য, প্রজেক্ট অফিসার মাহমুদা আক্তার এবং ফিন্যান্স অফিসার বরুণ চন্দ্র দাস। প্রশিক্ষণ পরিচালনা করছেন বৈশাখী ব্যাপারী, কলি আক্তার ও মো. মঈনুল ইসলাম মঈন। সহযোগী প্রশিক্ষক হিসেবে রয়েছেন আমেনা লিমা।

আয়োজকেরা জানান, জলবায়ু পরিবর্তন ও জলবায়ু ন্যায্যতা বিষয়ে তরুণদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং সবুজ উন্নয়ন ও টেকসই জীবিকার লক্ষ্যে যুব নেতৃত্বাধীন উদ্যোগকে উৎসাহিত করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। বিশেষ করে জলবায়ু-ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলের তরুণদের পরিবেশবান্ধব কর্মসংস্থান ও সবুজ উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।

বরগুনাসহ উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানুষের জীবন-জীবিকা, প্রতিবেশ, প্রাকৃতিক সম্পদ ও ভবিষ্যৎ কর্মসংস্থান ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে তরুণদের জলবায়ু বিষয়ে সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণে ‘জাস্ট ট্রানজিশন’ বা ন্যায্য রূপান্তর ধারণাটিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হচ্ছে। সবুজ ও টেকসই অর্থনীতিতে উত্তরণের প্রক্রিয়াকে অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সংগত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি, সবুজ দক্ষতা উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠী ও তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়গুলো এ ধারণার আওতাভুক্ত।

গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সেশন পরিকল্পনা ও সহায়ক উপকরণের ভিত্তিতে প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে। এতে জলবায়ু পরিবর্তন, জলবায়ু ন্যায্যতা, জ্বালানি রূপান্তর, ন্যায্য রূপান্তর, সবুজ কর্মসংস্থান এবং অন্তর্ভুক্তিমূলক সবুজ অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি টেকসই কৃষি, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও অন্যান্য পরিবেশবান্ধব খাতে কর্মসংস্থান এবং উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।

অংশগ্রহণমূলক ও অভিজ্ঞতাভিত্তিক পদ্ধতিতে আয়োজিত এ প্রশিক্ষণে আলোচনা, দলীয় অনুশীলন, স্থানীয় প্রেক্ষাপট বিশ্লেষণ, অংশীজন মানচিত্রায়ণ, কেস স্টাডি, প্রতিফলনমূলক অধিবেশন ও কর্মপরিকল্পনা প্রণয়নের মতো কার্যক্রম থাকছে। অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার জলবায়ু ও কর্মসংস্থানসংক্রান্ত সমস্যা ও সম্ভাবনা বিশ্লেষণ করে সবুজ কর্মসংস্থান ও ন্যায্য রূপান্তর বিষয়ে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরি করবেন।

এ ছাড়া স্থানীয় পর্যায়ে একই বিষয়ে প্রশিক্ষণ আয়োজন ও তরুণদের সম্পৃক্ত করার কৌশলও শেখানো হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, প্রশিক্ষণের মাধ্যমে তরুণেরা স্থানীয় পরিবর্তনের কারিগর হিসেবে গড়ে উঠবেন এবং পরিবেশবান্ধব উন্নয়নচর্চা, জনসচেতনতা বৃদ্ধি ও জলবায়ুবান্ধব উদ্যোগ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।

 

আয়োজকেরা মনে করেন, জলবায়ু-ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলে সবুজ কর্মসংস্থান ও টেকসই জীবিকার সুযোগ বাড়াতে তরুণদের দক্ষতা উন্নয়ন গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ জলবায়ু-সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে তরুণদের অংশগ্রহণ আরও শক্তিশালী করবে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা İlçe Haberleri আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 69 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত İlçe Haberleri সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন İlçe Haberleri চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 53 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন İlçe Haberleri দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস İlçe Haberleri গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 39 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন İlçe Haberleri বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি İlçe Haberleri মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 77 Views