সিংড়ায় বাংলা কিউআর লেনদেন জনপ্রিয় করতে অগ্রণী ব্যাংকের রোড-শো | আই নিউজ বিডি

সিংড়ায় বাংলা কিউআর লেনদেন জনপ্রিয় করতে অগ্রণী ব্যাংকের রোড-শো

ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং বাংলা কিউআর (Bangla QR) ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল লেনদেন বাড়াতে নাটোরের সিংড়ায় সচেতনতামূলক রোড-শো অনুষ্ঠিত হয়েছে। অগ্রণী ব্যাংক পিএলসি, সিংড়া শাখার উদ্যোগে এ কর্মসূচ..
Eidok-এ শেয়ার
সিংড়ায় বাংলা কিউআর লেনদেন জনপ্রিয় করতে অগ্রণী ব্যাংকের রোড-শো
ছবি: সংগৃহীত

 

 

বায়েজীদ ইসলাম জয়

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং বাংলা কিউআর (Bangla QR) ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল লেনদেন বাড়াতে নাটোরের সিংড়ায় সচেতনতামূলক রোড-শো অনুষ্ঠিত হয়েছে। অগ্রণী ব্যাংক পিএলসি, সিংড়া শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোড-শোতে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় তাঁদের হাতে ছিল বিভিন্ন সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন। ‘এক দেশ এক QR, লেনদেনে BANGLA QR!’ এবং ‘BANGLA QR-এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’—এমন বিভিন্ন স্লোগানের মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিত করা হয়।

রোড-শো চলাকালে স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। একই সঙ্গে নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেনের অভ্যাস গড়ে তুলতে সবাইকে উদ্বুদ্ধ করা হয়।

আয়োজকরা জানান, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে একজন গ্রাহক বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ডিজিটাল সেবা ব্যবহার করে সহজেই লেনদেন করতে পারেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমার পাশাপাশি লেনদেনের সময়ও সাশ্রয় হয়।

বক্তারা বলেন, আধুনিক সময়ে ডিজিটাল লেনদেন শুধু সময় ও শ্রম সাশ্রয় করে না, বরং আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর ব্যবহারের প্রবণতা বাড়লে দেশের ক্যাশলেস অর্থনীতি গড়ার উদ্যোগ আরও গতিশীল হবে।

সিংড়ার বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বাংলা কিউআর সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়ানোই এ রোড-শোর মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Другой সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 74 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Другой সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 106 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Другой শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 73 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Другой গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 108 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Другой ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 115 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Другой সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 99 Views মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর Другой মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর 87 Views