হ্যালো ডিসি’তে অভিযোগ, পরিষ্কার হলো ময়লার ভাগাড় | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

হ্যালো ডিসি’তে অভিযোগ, পরিষ্কার হলো ময়লার ভাগাড়

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
হ্যালো ডিসি’তে অভিযোগ, পরিষ্কার হলো ময়লার ভাগাড়
হ্যালো ডিসি’তে অভিযোগ, পরিষ্কার হলো ময়লার ভাগাড়
ছবি: সংগৃহীত
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে দুর্ভোগ থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরে ‘হ্যালো ডিসি’তে অভিযোগ করার পর প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে ময়লার স্তূপ অপসারণ করা হয়। এতে স্বস্তি ফিরেছে স্থানী..

ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ অপসারণ করা হয়েছে। ‘হ্যালো ডিসি’তে অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নিয়ে এলাকাটি পরিষ্কার করা হয়।

রোববার (১০ আগস্ট) ঢাকার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে পাওয়া অভিযোগটি কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে সংশ্লিষ্টদের উদ্যোগে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, কলাতিয়া বাজার ও আশপাশের এলাকার গৃহস্থালি বর্জ্য দীর্ঘদিন ধরে খাল ও ব্রিজের নিচে ফেলা হচ্ছিল। প্রতিদিন ময়লা ফেলার কারণে সেখানে বড় ধরনের আবর্জনার স্তূপ তৈরি হয়। এতে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশ দূষিত হচ্ছিল।

ময়লার ভাগাড়টি কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের ঠিক সামনে হওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছিলেন শিক্ষার্থী ও শিক্ষকরা। বিদ্যালয়ে যাতায়াতের সময় শিক্ষার্থীদের দুর্গন্ধ ও ময়লার স্তূপের পাশ দিয়ে চলাচল করতে হতো। একই সঙ্গে পথচারী ও স্থানীয় বাসিন্দারাও ভোগান্তির শিকার হন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে দুর্ভোগ থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরে ‘হ্যালো ডিসি’তে অভিযোগ করার পর প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে ময়লার স্তূপ অপসারণ করা হয়। এতে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিকদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানের লক্ষ্যেই ‘হ্যালো ডিসি’ সেবা চালু করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর ও উপজেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, নাগরিকদের যেকোনো সমস্যা দ্রুত সমাধানে ‘হ্যালো ডিসি’ কার্যকর ভূমিকা রাখছে। কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপের বিষয়টি অভিযোগের মাধ্যমে নজরে আসার পর সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়। পরে সেখানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলের জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। কেউ যেন যত্রতত্র ময়লা না ফেলেন, সে বিষয়ে স্থানীয়দেরও সচেতন হতে হবে। ‘হ্যালো ডিসি’র মাধ্যমে নাগরিকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে।

لم يتم العثور على تعليقات


News Card Generator