প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের গোপন বৈঠক: চাঞ্চল্যকর তথ্য ফাঁস! | আই নিউজ বিডি

প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের গোপন বৈঠক: চাঞ্চল্যকর তথ্য ফাঁস!

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রী ও সংসদ সদস্য। বৈঠকের মূল আলোচ্য ..
Eidok-এ শেয়ার
প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের গোপন বৈঠক: চাঞ্চল্যকর তথ্য ফাঁস!
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ করেছেন রোববার (৯ আগস্ট ২০২৬) বিকেল ৪টা ১২ মিনিটে এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী মাদ্রাসায় পৌঁছালে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী তাকে স্বাগত জানান এবং অতিথি আপ্যায়ন কক্ষে নিয়ে যান সেখানে তাদের মধ্যে এই বৈঠক সম্পন্ন হয়

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবীণ ইসলামী পণ্ডিত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর স্বাস্থ্যের খোঁজখবর নেন বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংসদ সদস্য সরোয়ার আলম ও গিয়াস কাদের চৌধুরী উপস্থিত ছিলেন

প্রধানমন্ত্রী মাদ্রাসায় আগমনের সময় রাস্তার দু'পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা তাকে মোবারকবাদ জানায় প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন

বৈঠক শেষে প্রধানমন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেন এই সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাবুনগর মাদ্রাসা প্রাঙ্গণে একটি বিশেষ প্যান্ডেল তৈরি করা হয়েছিল

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন سیاست সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 94 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন سیاست আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 53 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ سیاست কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 65 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম سیاست যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 98 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট سیاست কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 105 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির سیاست ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 109 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী سیاست গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 115 Views