যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন বিএনপি'র নেতা আব্দুল মমিন ভূঁইয়াকে লক্ষ্য করে একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (১৩ এপ্রিল) রাত ১১ টার দিকে রোহিতা বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ জানিয়েছে, মমিন ভূঁইয়া
রোহিতা বিএনপির সাংগঠনিক সম্পাদক। রোববার রাত ১০ টার দিকে ভান্ডারী মোড়স্থ (ভাই ভাই স'মিল) নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ির উদ্দেশ্য তিনি রওনা হয়।
রোহিতা বাজার পার হয়ে গ্ৰাম ডাক্তার বিল্লাল হোসেনের বাড়ির সামনে পৌঁছালে ৭-৮ জন দুর্বৃত্ব তাকে লক্ষ্য করে দু'টি হাত বোমা নিক্ষেপ করে ও বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এদিকে বোমা বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। ঘটনাস্থলে একটি বিস্ফোরিত হাতবোমা পড়ে থাকতে দেখা গেছে।
এ বিষয়ে মমিন ভূঁইয়া বলেন, আমি দোকান থেকে ফেরার সময় হঠাৎ ৭/৮ জন আমার পথ আগলে দাঁড়ায়। আমাকে উদ্দেশ্য করে দু'টি হাত বোমা নিক্ষেপ করে । সেটা দেখে আমি মোটরসাইকেল ফেলে দৌঁড়ে পালায়। একটি বোমা আমার মোটরসাইকেল বিস্ফোরিত হয় । আমি মাটিতে পড়ে গেলে আমাকে তারা দেশীয় অস্ত্র নিয়ে তাড়া করে। আমার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসলে দুর্বৃত্বরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তিনি আরও বলেন,
হামলাকারীদের মধ্য থেকে তিনজনকে শনাক্ত করতে পেরেছি । মুখ বাধা থাকার কারণে অন্যদের চিনতে পারিনি।
খেঁদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি । তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে
যশোরের বিএনপি নেতার উপর বোমা বিস্ফোরণ ,এলাকায় আতঙ্ক
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0