সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে আগামী দুই মাসের মধ্যে দেশের সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একই সঙ্গে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে একক নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি চলতি আগস্ট মাসেই আরও ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে দলীয় প্রার্থীর নাম প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে
শনিবার (৮ আগস্ট) জেলা ও মহানগর পর্যায়ের ৭৬টি ইউনিটের নেতৃত্বের সঙ্গে এনসিপির শীর্ষ নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় দুপুর ১২টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে এই দীর্ঘ বৈঠক সভা শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও কেন্দ্রীয় নেতা সারজিস আলম এসব পরিকল্পনার তথ্য নিশ্চিত করেন
সারজিস আলম জানান, এনসিপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে দেশের প্রতিটি জেলায় ‘সাংগঠনিক সমন্বয়’ সভা আয়োজন করা হবে এর পাশাপাশি স্থানীয় পর্যায়ে একক নির্বাচনের অংশ হিসেবে সেপ্টেম্বর মাস থেকে জেলাভিত্তিক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদের জন্য প্রার্থী ঘোষণা কার্যক্রম শুরু করবে দলটি
দলীয় সূত্রে জানা গেছে, জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই বৈঠকে দলের সার্বিক সাংগঠনিক গতিশীলতা, ইউনিট পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এনসিপির সাংগঠনিক পরিধি আরও বিস্তৃত করে দ্রুত সময়ের মধ্যে দেশের প্রতিটি ঘরে দলটির অন্তত একজন করে সদস্য তৈরির আশাবাদ ব্যক্ত করেছেন দলীয় নেতৃত্ব
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0