২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে প্রকাশিত হবে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিয়েছিল এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে
শিক্ষার্থীরা অনলাইনে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট educationboardresults.gov.bd এবং eduboardresults.gov.bd এর মাধ্যমে ফলাফল দেখতে পারবে ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে 'Examination' অপশন থেকে 'SSC/Dakhil' নির্বাচন করতে হবে এরপর 'Year' অপশন থেকে পরীক্ষার বছর (২০২৬) এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে সবশেষে নিরাপত্তা ক্যাপচা (যেমন: 3+5 = 8) সম্পন্ন করে 'Submit' বাটনে ক্লিক করলে ফলাফল দেখা যাবে এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের EIIN নম্বর ব্যবহার করে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল শিট ডাউনলোড করতে পারবে
মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে সাধারণ এসএসসি পরীক্ষার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে একটি স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (যেমন: DHA) লিখে আবার একটি স্পেস দিয়ে রোল নম্বর এবং আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার সাল (২০২৬) লিখে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে উদাহরণস্বরূপ: SSC DHA 123456 2026 লিখে 16140 নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফলাফল চলে আসবে
মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য Dakhil লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর (যেমন: MAD) লিখে স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে পরীক্ষার সাল (২০২৬) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে কারিগরি বোর্ডের শিক্ষার্থীদের জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর (যেমন: TEC) লিখে স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে পরীক্ষার সাল (২০২৬) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে উল্লেখ্য, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো সংবাদপত্র কার্যালয় থেকে সরাসরি ফলাফল সংগ্রহ করা যাবে না এবারের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়েছিল এবং ব্যবহারিক পরীক্ষা ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়
برنامه «Eye News BD»
نظرات 0