যশোর

যশোরে ইউনিয়ন যুবদল নেতার উপর দু'দফা হামলা; আহত-০৫!

রাসেল মাহমুদ।। যশোরের শার্শায় ইউনিয়ন যুবদল নেতা লাল্টু'কে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষ। এঘটনায় মামলা করতে যাওয়ার পথে ফের হামলা করে পাঁচজনকে আহত করেছে আশানুর বাহিনী..
Eidok'ta paylaş
যশোরে ইউনিয়ন যুবদল নেতার উপর দু'দফা হামলা; আহত-০৫!
Fotoğraf: derleme

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন যুবদল নেতা লাল্টুকে কুপিয়ে যখমের ঘটনায় থানায় মামলা করতে যাওয়ার পথে ফের হামলার স্বীকার হয়েছে তার ভাইসহ পরিবারের পাঁচ সদস্য। শনিবার রাতে বেনাপোল পোর্ট থানাধীন ছোটআঁচড়ার মোড়ে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন,শার্শা উপজেলার রামপুর গ্রামের জহর আলী বিশ্বাসের ছেলে যুবদল নেতা লাল্টুর ভাই মিন্টু বিশ্বাস (৩৫), মিজানুর রহমানের ছেলে ইসরাফিল(৩৫), ইব্রাহিম বিশ্বাসের ছেলে রফিক বিশ্বাস (৩০), আকবার আলীর ছেলে খাদেম আলী ও ছোটআঁচড়া গ্রামের আব্দুল মোড়ল এর ছেলে আমির হামজা (৫৫)।
আহত মিন্টু জানান, গত শুক্রবার রাতে তার ভাই রাজাপুরে ওয়াজ মাহফিল শুনতে যাচ্ছিলেন।পথিমধ্যে গয়ড়া ব্রিজের কাছে পৌঁচ্ছালে কন্যাদহ গ্রামের রেজাউল মেম্বর, আশানুর ও জনি বাহিনী সদস্যরা তার ভাইকে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানায় মামলা করতে গেলে পথিমধ্যে আবার ও একাধিক মামলার আসামী সন্ত্রাসী আশানুরের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদেরকে মামলা করতে যেতে বাঁধা দেয়। পরে তারা তাদের কথা না শুনে থানায় যেতে চাই তাদের উপর হামলা চালিয়ে ৫ জনকে আহত করে। পরে স্থানীরা এগিয়ে আসলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় সন্ত্রাসী আশানুর ও আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা Suç রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা 10 Views সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ Suç সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ 32 Views গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা Suç গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 28 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ Suç সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 85 Views কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য Suç কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 78 Views চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক Suç চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 86 Views সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী Suç সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 104 Views