আফজল খান শিমুল :
আজ ০৮ আগস্ট, রোজ শনিবার দুপুরবেলায় সৈয়দ শাহ আহাম্মেদ গেছু দারাজ উরফে কল্লা শহীদ (র:) এর আগামী ১০ আগস্ট হতে ১৪ আগস্ট মধ্যরাত্র পর্য্যন্ত বার্ষিক পবিত্র ওরষ মোবারক উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে মাঝার শরীফের হল রুমে ।
এতে প্রধান অতিথি হিসেবে প্রেস ব্রিফিং করেন, অত্র মাঝারের সহ-সভাপতি, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তাপসী রাবেয়া। উপস্থিত ছিলেন , আখাউড়া সহকারি কমিশনার (ভূমি) জনাব কফিল উদ্দিন মাহমুদ , আখাউড়া থানার ওসি জনাব জাবেদ উল ইসলাম , মাঝার কমিটির সাধারন সম্পাদক ,জনাব রফিকুল ইসলাম মিন্টু খাদেম , মাঝার কমিটির সদস্য জনাব শরীফ খাদেম , সাবেক সদস্য সাংবাদিক জনাব কাজি হান্নান খাদেমসহ আমন্ত্রিত গণ-মাধ্যমের কর্মীরা ।
উপস্থিত বক্তারা আসন্ন পবিত্র ওরষ মোবারক সফল ভাবে বাস্তবায়ন করার জন্য উপস্থিত গণ-মাধ্যম কর্মীসহ সকলের সহযোগিতা কামণা করেন।
আর ভক্ত ও আশেকানবৃন্দদের নির্ভয়ে পবিত্র ওরষ পালনের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয় , কেননা আইনশৃংখলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Komentar 0