আখাউড়ায় খড়মপুর মাঝারে ওরষ উপলক্ষে সংবাদ সম্মেলন: | আই নিউজ বিডি

আখাউড়ায় খড়মপুর মাঝারে ওরষ উপলক্ষে সংবাদ সম্মেলন:

আজ সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভার অন্তর্গত খড়মপুর গ্রামে অবস্থিত প্রায় ৮ শত বছরের পুরাতন এ ঐতিহ্যবাহী মাঝার শরীফের সপ্তাহব্যাপী বার্ষিক ওরষ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ।..
Eidok-এ শেয়ার
আখাউড়ায় খড়মপুর মাঝারে ওরষ উপলক্ষে সংবাদ সম্মেলন:
ছবি: সংগৃহীত

আফজল খান শিমুল :

আজ ০৮ আগস্ট, রোজ শনিবার দুপুরবেলায় সৈয়দ শাহ আহাম্মেদ গেছু দারাজ উরফে কল্লা শহীদ (র:) এর আগামী ১০ আগস্ট হতে ১৪ আগস্ট মধ্যরাত্র পর্য্যন্ত বার্ষিক পবিত্র ওরষ মোবারক উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে মাঝার শরীফের হল রুমে ।

এতে প্রধান অতিথি হিসেবে প্রেস ব্রিফিং করেন, অত্র মাঝারের সহ-সভাপতি, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তাপসী রাবেয়া। উপস্থিত ছিলেন , আখাউড়া সহকারি কমিশনার (ভূমি) জনাব কফিল উদ্দিন মাহমুদ , আখাউড়া থানার ওসি জনাব জাবেদ উল ইসলাম , মাঝার কমিটির সাধারন সম্পাদক ,জনাব রফিকুল ইসলাম  মিন্টু খাদেম , মাঝার কমিটির সদস্য জনাব শরীফ খাদেম , সাবেক সদস্য সাংবাদিক জনাব কাজি হান্নান খাদেমসহ আমন্ত্রিত গণ-মাধ্যমের কর্মীরা ।

উপস্থিত বক্তারা আসন্ন পবিত্র ওরষ মোবারক সফল ভাবে বাস্তবায়ন করার জন্য উপস্থিত গণ-মাধ্যম কর্মীসহ সকলের সহযোগিতা কামণা করেন।

আর ভক্ত ও আশেকানবৃন্দদের নির্ভয়ে পবিত্র ওরষ পালনের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয় , কেননা আইনশৃংখলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।

Comments 0

No comments found