কবিরহাটে ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ… | আই নিউজ বিডি

কবিরহাটে ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ডিএনএ পরীক্ষার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

আব্দুল্লাহ আল মামুন : নোয়াখালী প্রতিনিধি
Eidok-এ শেয়ার
কবিরহাটে ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ডিএনএ পরীক্ষার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কবিরহাট উপজেলার চর মণ্ডলিয়া এলাকায় সাত মাসের অন্তঃসত্ত্বা এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, তরুণীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ ইসমাইলের নাম উল্লেখ করেছেন।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবিতে ৮ আগস্ট বিকেল ৫টায় ভুক্তভোগীর পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়রা দাবি করেন, এর আগে তাদের ভুল বুঝিয়ে অভিযুক্তদের পক্ষে একটি মানববন্ধন করানো হয়েছিল। পরবর্তীতে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার পর তারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন বলে জানান।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, আবার প্রকৃত অপরাধীও যেন কোনোভাবেই পার না পান—এ জন্য নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
পরিবারের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে কবিরহাট থানায় মামলা দুজনকে আসামি করে একটি দায়ের করেছেন । কিন্তু তার কোন কার্যকারিতা এখনো শুরু হয়নি।

ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে এখন এলাকাবাসীর অন্যতম প্রধান দাবি—ভুক্তভোগীর গর্ভের সন্তানের প্রকৃত পিতা শনাক্ত করতে আইনানুগ প্রক্রিয়ায় ডিএনএ পরীক্ষা করা।

বিক্ষোভকারীদের দাবি, ডিএনএ পরীক্ষা ও অন্যান্য বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে এলে কার বিরুদ্ধে অভিযোগের সত্যতা রয়েছে, তা স্পষ্ট হবে। এরপর তদন্তে অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

স্থানীয় সচেতন মহলের ভাষ্য, মানববন্ধন বা সামাজিক চাপের মাধ্যমে নয়, বরং নিরপেক্ষ তদন্ত, সাক্ষ্য-প্রমাণ ও বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা উচিত।

একই সঙ্গে ভুক্তভোগী তরুণী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের অপেক্ষায় রয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

এ বিষয়ে কবিরহাট থানার ওসি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।

ভিডিও নিজের জন্য ছোট করে দাও

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Crime মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 87 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Crime কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 43 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Crime আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 65 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Crime সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 92 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Crime থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ Crime সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি Crime কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 106 Views