তারাকান্দায় ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়মের অভিযোগ, ৫ হাজার পরীক্ষার্থীর ন্যায্য অধিকারের দাবিতে অবস্থান কর্মসূচি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

তারাকান্দায় ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়মের অভিযোগ, ৫ হাজার পরীক্ষার্থীর ন্যায্য অধিকারের দাবিতে অবস্থান কর্মসূচি..

Md Anisur Rahman avatar   
Md Anisur Rahman
তারাকান্দায় ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়মের অভিযোগ, ৫ হাজার পরীক্ষার্থীর ন্যায্য অধিকারের দাবিতে অবস্থান কর্মসূচি..
তারাকান্দায় ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়মের অভিযোগ, ৫ হাজার পরীক্ষার্থীর ন্যায্য অধিকারের দাবিতে অবস্থান কর্মসূচি..
ছবি: সংগৃহীত
তারাকান্দায় ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়মের অভিযোগ, ৫ হাজার পরীক্ষার্থীর ন্যায্য অধিকারের দাবিতে অবস্থান কর্মসূচি
তারাকান্দা প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ফ্যামিলি কার্ড শুমার..

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির পরীক্ষার ফলাফলে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ উঠেছে। প্রায় ৫ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও ফলাফল প্রকাশের পর যোগ্যতা ও মেধার পরিবর্তে দলীয় পরিচয়কে প্রাধান্য দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা।

অভিযোগকারীদের দাবি, বেকারত্ব কমানোর লক্ষ্যে এমন কর্মসংস্থানের সুযোগ তৈরি হলেও যদি নিয়োগ বা বাছাই প্রক্রিয়ায় দলীয়করণ করা হয়, তাহলে প্রকৃত মেধাবী ও যোগ্য প্রার্থীরা বঞ্চিত হবেন। এতে বেকারত্ব কমার পরিবর্তে দলীয় আনুগত্য ও রাজনৈতিক প্রভাবের সংস্কৃতি আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, সামান্য একটি নিয়োগ বা বাছাই প্রক্রিয়াতেও যদি অনিয়ম ও বৈষম্য চলতে থাকে, তাহলে সরকারি চাকরিসহ ভবিষ্যতের নিয়োগ ব্যবস্থায় কোটা ও মেধার বৈষম্য দূর করা কঠিন হবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রত্যাশা করা হলেও কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী যদি রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ও ক্ষমতার ওপর একচেটিয়া প্রভাব বিস্তার করে, তাহলে সেই প্রত্যাশা পূরণ হবে না বলেও তারা মন্তব্য করেন।

অবস্থান কর্মসূচি রবিবার

ফলাফলে কথিত অনিয়মের প্রতিবাদ এবং প্রায় ৫ হাজার পরীক্ষার্থীর ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে রবিবার দুপুর ২টায় তারাকান্দা উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

কর্মসূচির আয়োজক সাধারণ শিক্ষার্থীবৃন্দ। এতে দল-মত নির্বিশেষে শিক্ষার্থী, পরীক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের প্রধান দাবিগুলো হলো—

ফ্যামিলি কার্ড শুমারির পরীক্ষার ফলাফল স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে।

অনিয়ম ও দলীয়করণের অভিযোগের সুষ্ঠু তদন্ত করতে হবে।

যোগ্যতা ও মেধার ভিত্তিতে পরীক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বৈষম্য গ্রহণ করা যাবে না।

আয়োজকদের ভাষ্য, প্রায় ৫ হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ জড়িত এই পরীক্ষার ফলাফল নিয়ে কোনো ধরনের অনিয়ম, বৈষম্য বা প্রহসন মেনে নেওয়া হবে না। তারা স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত যোগ্যদের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

স্লোগান: “বেকারত্ব কমেনি, বরং দলের গোলামী বেড়েছে—মেধা ও ন্যায্যতার ভিত্তিতে নিয়োগ চাই।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator