জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিএনপি নেতা এম. সাদিকুর রহমান নান্নুর পিতা এবং বালিকান্দি-আটপাড়া গ্রামের বিশিষ্ট শালিসী ব্যক্তিত্ব মো. নছির মিয়া (৭৫) আর নেই। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার ও যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ।
শনিবার (৮ আগস্ট) এক শোকবার্তায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মরহুম মো. নছির মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মো. নছির মিয়া ছিলেন বালিকান্দি-আটপাড়া এলাকার একজন সম্মানিত শালিসী ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দান করার প্রার্থনা জানান।
'আই নিউজ বিডি' অ্যাপ
تبصرے 0