বগুড়ায় সওজের নতুন সড়ক জোন উদ্বোধন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বগুড়ায় সওজের নতুন সড়ক জোন উদ্বোধন

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
বগুড়ায় সওজের নতুন সড়ক জোন উদ্বোধন
বগুড়ায় সওজের নতুন সড়ক জোন উদ্বোধন
ছবি: সংগৃহীত
সড়ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজে এতদিন রংপুরে ছুটতে হতো উত্তরাঞ্চলের পাঁচ জেলার সংশ্লিষ্টদের। সেই ভোগান্তি কমাতে এবার বগুড়ায় উদ্বোধন করা হলো সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) বগুড়া সড়ক জোন। এর ফলে বগুড়া, গাই..

সড়ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজে এতদিন রংপুরে ছুটতে হতো উত্তরাঞ্চলের পাঁচ জেলার সংশ্লিষ্টদের। সেই ভোগান্তি কমাতে এবার বগুড়ায় উদ্বোধন করা হলো সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) বগুড়া সড়ক জোন।

শনিবার (৮ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় বগুড়া সড়ক জোনের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি।

নতুন এ সড়ক জোনের আওতায় পাঁচ জেলার জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক নির্মাণ, প্রশস্তকরণ, সংস্কার, রক্ষণাবেক্ষণ ও ট্রাফিক ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালিত হবে।

সংশ্লিষ্টরা বলছেন, বগুড়ায় সড়ক জোন চালু হওয়ায় রংপুরে যাতায়াতের সময় ও প্রশাসনিক ভোগান্তি কমবে। একই সঙ্গে সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ আরও দ্রুত, সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

উদ্বোধন শেষে বগুড়া সড়ক ভবন প্রাঙ্গণে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator