বান্দরবান জেলা পরিষদ স্কুল ও কলেজ পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক… | আই নিউজ বিডি

বান্দরবান

বান্দরবান জেলা পরিষদ স্কুল ও কলেজ পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

বান্দরবান প্রতিনিধি:
Eidok-এ শেয়ার
বান্দরবান জেলা পরিষদ স্কুল ও কলেজ পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব
ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব মো. মনিরুল ইসলাম আজ বান্দরবান জেলা পরিষদ স্কুল ও কলেজ পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা ও ডিজিটাল শিখন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে তাদের পড়াশোনা ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরে তিনি নারী শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত ‘সেফ স্পেস’ রুম পরিদর্শন করেন। নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তিনি অবহিত হন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও নারীবান্ধব শিক্ষাঙ্গন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পার্বত্য চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণে মন্ত্রণালয়ের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনডিপির জেলা ব্যবস্থাপক জনাব খুশি রায় ত্রিপুরা, WEGE Project-এর District Officer ও Gender Officer, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহকারী প্রকৌশলী, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং নারী শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ Relihiyon at Edukasyon সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ 27 Views ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা Relihiyon at Edukasyon ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 108 Views জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু Relihiyon at Edukasyon জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু 253 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Relihiyon at Edukasyon কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 93 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Relihiyon at Edukasyon কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 67 Views হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা Relihiyon at Edukasyon হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা 91 Views ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ Relihiyon at Edukasyon ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ 80 Views