শনিবার (৮ আগষ্ট) সকাল ১০ টায় শরণখোলা প্রেসক্লাবের সামনে উপজেলা প্রাথমিক শিক্ষকদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঘন্টাব্যপী মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মোঃ বেলায়েত হোসেন, প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন মুক্তা, জুয়েল মীর ও মোঃ জাকির হোসেন প্রমূখ। ক্ষোভ ও উদ্বেগ জানিয়ে বক্তারা বলেন, উত্তর আমড়াগাছিয়া গ্রামের সন্ত্রাসী প্রকৃতির মোঃ আলমগীর হোসেন তালুকদার দীর্ঘদিন যাবৎ শিক্ষক আঃ ছত্তারের কাছে চাঁদার টাকা দাবী করে আসছে। আলমগীরের দাবীকৃত টাকা না দেওয়ায় গত ৬ আগষ্ট বিকেলে আমড়াগাছিয়া সাতঘর নামক স্থানে শিক্ষক আঃ ছত্তারকে পথরোধ করে আলমগীর তালুকদার ও তার এক সহযোগী। এসময় তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে নানাবিধ হুমকি দিয়ে চলে যায়। ওইদিন শিক্ষক আঃ ছত্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় শরণখোলা থানায় লিখিত অভিযোগ দাখিল করে প্রশাসনের কাছে বিচার দাবী করেছেন শিক্ষকরা।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, শিক্ষক আঃ ছত্তারের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত শুরু করেছে। এবিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
הערות 0