শরণখোলায় শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন | আই নিউজ বিডি

শরণখোলায় শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আব্দুস ছত্তারকে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
শরণখোলায় শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে  মানববন্ধন
ছবি: সংগৃহীত

 

শনিবার (৮ আগষ্ট) সকাল ১০ টায় শরণখোলা প্রেসক্লাবের সামনে উপজেলা প্রাথমিক শিক্ষকদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ঘন্টাব্যপী মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মোঃ বেলায়েত হোসেন, প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন মুক্তা, জুয়েল মীর ও মোঃ জাকির হোসেন প্রমূখ। ক্ষোভ ও উদ্বেগ জানিয়ে বক্তারা বলেন, উত্তর আমড়াগাছিয়া গ্রামের সন্ত্রাসী প্রকৃতির মোঃ আলমগীর হোসেন তালুকদার দীর্ঘদিন যাবৎ শিক্ষক আঃ ছত্তারের কাছে চাঁদার টাকা দাবী করে আসছে। আলমগীরের দাবীকৃত টাকা না দেওয়ায় গত ৬ আগষ্ট বিকেলে আমড়াগাছিয়া সাতঘর নামক স্থানে শিক্ষক আঃ ছত্তারকে পথরোধ করে আলমগীর তালুকদার ও তার এক সহযোগী। এসময় তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে নানাবিধ হুমকি দিয়ে চলে যায়। ওইদিন  শিক্ষক আঃ ছত্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় শরণখোলা থানায় লিখিত অভিযোগ দাখিল করে প্রশাসনের কাছে বিচার দাবী করেছেন শিক্ষকরা।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, শিক্ষক আঃ ছত্তারের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত শুরু করেছে। এবিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Komentari 0

Nema komentara

povezani članci

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Zločin সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 16 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Zločin মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 21 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Zločin গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Zločin নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Zločin দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 62 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Zločin দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Zločin সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views