দুই ওয়ারেন্টসহ চার বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুই ওয়ারেন্টসহ চার বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Mohammad Abdul Qaiyum Nahid avatar   
Mohammad Abdul Qaiyum Nahid
দুই ওয়ারেন্টসহ চার বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
দুই ওয়ারেন্টসহ চার বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত
****

আব্দুল কাইয়ুম নাহিদ ,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে চার বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আজ রোজ শুক্রবার রাত ৮:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় পুলিশের একটি বিশেষ টীম এ অভিযান পরিচালনা করে।  এএসআই কামরুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মো: শাহাবুদ্দিন (৬০), পিতা: মৃত দুদু মিয়া ওরফে কুদ্দুস মিয়া, কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত শাহাবুদ্দিনের বিরুদ্ধে দুইটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া অপর একটি মামলায় তিনি চার বছরের সাজাপ্রাপ্ত আসামি।

 সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণ করা হবে।

আব্দুল কাইয়ুম নাহিদ ,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

 

Inga kommentarer hittades


News Card Generator