ঢাবির বিজয় ৭১ হলের এক শিক্ষার্থী ৬ মাসের জন্য বহিষ্কার

****
Поделиться в Eidok
ঢাবির বিজয় ৭১ হলের এক শিক্ষার্থী ৬ মাসের জন্য বহিষ্কার
Фото: из открытых источников

ক্যাম্পাস ঢাবির বিজয় ৭১ হলের এক শিক্ষার্থী ৬ মাসের জন্য বহিষ্কার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ০৮:৪০ এএম, ০৮ আগস্ট ২০২৬ ঢাবি শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহফুজ, ছবি: ভিডিও থেকে নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে এক শিক্ষার্থীকে গেস্টরুমে নেওয়া এবং তাকে মারধরের হুমকির অভিযোগে শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহফুজকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার বরাদ্দকৃত আবাসিক আসনও বাতিল করেছে হল প্রশাসন। আব্দুল্লাহ আল মাহফুজ বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস এম আলী রেজা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। হল প্রশাসনের নোটিশে বলা হয়, গত ১৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে হলের যমুনা ব্লকের অতিথিকক্ষ-সংলগ্ন ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে আবাসিক শিক্ষার্থী আহমেদ শাহরিয়ার নীড়ের সঙ্গে আব্দুল্লাহ আল মাহফুজের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। নীড় টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঘটনার পর বিষয়টি তদন্তে হল প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে কমিটি ঘটনায় মাহফুজের সংশ্লিষ্টতার সত্যতা পেয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। তার এ কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয় ও হলের শৃঙ্খলা পরিপন্থি বলেও উল্লেখ করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গত ৬ আগস্ট থেকে মাহফুজকে ছয় মাসের জন্য বিজয় একাত্তর হল থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে যমুনা ব্লকে তার বরাদ্দকৃত আবাসিক আসনও বাতিল করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ১৯ জুলাই আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল চলাকালে হলের ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে আহমেদ শাহরিয়ার নীড়ের সঙ্গে মাহফুজের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মাহফুজ নীড়কে মারধর করেন এবং তাকে নিজের কক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের পক্ষ থেকে হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে ওই অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে হল প্রশাসন। তদন্ত শেষে মাহফুজের সংশ্লিষ্টতার সত্যতা পাওয়ার কথা জানিয়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে তদন্ত কমিটি। সেই সুপারিশের ভিত্তিতেই তাকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার ও আসন বাতিল করা হয়। এর আগে ডাকসু নির্বাচনের সময় ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল জয়ী হওয়ার পর মাহফুজকে ‘লন্ডন হতে জানেন নাকি, সাদিক কায়েম ডাকসু ভিপি’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়। তবে মাহফুজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বলে দাবি করেছেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার মিডিয়া ও প্রচার সম্পাদক মিফতাহুল হোসাইন আল মারুফ। তিনি গণমাধ্যমকে বলেন, ‘মাহফুজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের কোনো সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই। তবে তিনি ডাকসু নির্বাচনে সাদিক কায়েমকে সমর্থন করেছিলেন।’ এ বিষয়ে মাহফুজের বক্তব্য পাওয়া যায়নি। ঢাকা-বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়। যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২ এখনও সমুদ্রে ভাসছে মার্কিন রণতরি, কবে ফিরবে? জানতে চায় ২০০ পরিবার ব্রাজিলের ফুটবল ম্যাচে অদ্ভুত কাণ্ড, খেলোয়াড়ের ওপর বিশাল পাখির আক্রমণ

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প Другой ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 85 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Другой বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 130 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Другой নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 127 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Другой নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 165 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Другой সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 176 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Другой সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 161 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Другой শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 127 Views