যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা
যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা
ছবি: সংগৃহীত
****

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে শাহরিয়ার রহমান রাজু (২৭) নামের এক যুবকের বিরুদ্ধে যশোরে মামলা দায়ের করা হয়েছে।

আদালতের নির্দেশে শুক্রবার (৭ আগস্ট) কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করা হয়।

​অভিযুক্ত শাহরিয়ার রহমান রাজু জেলার অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের বাসিন্দা।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, বাঘারপাড়া উপজেলার খলসি গ্রামের বাসিন্দা মিতালী আক্তার মিতু যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ এই নালিশি মামলাটি দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত শাহরিয়ার রহমান রাজু তাঁকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে তিনি ন্যায়বিচারের আশায় আদালতের শরণাপন্ন হন।

​গত ২৯ জুলাই আদালত অভিযোগটি আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি তদন্তপূর্বক এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে শুক্রবার থানায় মামলাটি আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়।
​

কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Inga kommentarer hittades


News Card Generator