রোমাঞ্চকর ফাইনালে জয়ী নয়াবাড়ী রেড ড্রাগন্স, নবাবগঞ্জে ফুটবল উৎসব

ঢাকার নবাবগঞ্জে সম্পন্ন হলো ‘সুজাপুর নবারুণ সংঘ আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় সুজাপুর নবারুণ সংঘ মাঠে আয়োজিত বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচে জামশা ফুটবল একাডেমিক..
Eidok-এ শেয়ার
রোমাঞ্চকর ফাইনালে জয়ী নয়াবাড়ী রেড ড্রাগন্স, নবাবগঞ্জে ফুটবল উৎসব
ছবি: সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জে সম্পন্ন হলো ‘সুজাপুর নবারুণ সংঘ আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় সুজাপুর নবারুণ সংঘ মাঠে আয়োজিত বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচে জামশা ফুটবল একাডেমিকে টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নয়াবাড়ী রেড ড্রাগন্স।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও পাল্টা-আক্রমণে জমে ওঠে দুই দলের শিরোপা নির্ধারণী লড়াই। নির্ধারিত সময়ের খেলায় উভয় দলই চোখধাঁধানো ফুটবল উপহার দেয়। মাঠের ৯০ মিনিটের লড়াই ১-১ গোলে সমতায় শেষ হলে ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেন রেফারি। স্নায়ুচাপের এই টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে উল্লাসে মেতে ওঠেন নয়াবাড়ী রেড ড্রাগন্সের খেলোয়াড় ও সমর্থকেরা।
সুজাপুর নবারুণ সংঘের সভাপতি মামুন মিয়ার সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবাবগঞ্জ ও আশপাশের অঞ্চল থেকে আসা বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
খেলা শেষে প্রধান অতিথি খন্দকার আবু আশফাক ও আমন্ত্রিত অতিথিরা বিজয়ী চ্যাম্পিয়ন দল নয়াবাড়ী রেড ড্রাগন্স এবং রানারআপ দল জামশা ফুটবল একাডেমির অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
স্থানীয় ক্রীড়ামোদীদের মতে, সুজাপুর নবারুণ সংঘের এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট নবাবগঞ্জের তরুণ সমাজকে খেলাধুলার প্রতি পুনরায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

অবশেষে ৫৫৭ রানে থামল দক্ষিণ আফ্রিকা, প্রথম ইনিংসে ১৫৭ রানের বড় লিড প্রোটিয়াদের খেলার খবর অবশেষে ৫৫৭ রানে থামল দক্ষিণ আফ্রিকা, প্রথম ইনিংসে ১৫৭ রানের বড় লিড প্রোটিয়াদের 26 ভিউ সদরপুরে মাদক মুক্ত  তরুণ সমাজ গড়ার প্রত্যয়ে  ভলিবল টুর্নামেন্ট খেলার খবর সদরপুরে মাদক মুক্ত তরুণ সমাজ গড়ার প্রত্যয়ে ভলিবল টুর্নামেন্ট 113 ভিউ জোড়া সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪০০ রানে খেলার খবর জোড়া সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪০০ রানে 90 ভিউ ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট খেলার খবর ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট 72 ভিউ নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা খেলার খবর নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 90 ভিউ শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় খেলার খবর শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 132 ভিউ শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল খেলার খবর শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 170 ভিউ