মাদককে আমরা 'না' বলব, খেলাধুলাকে 'হ্যাঁ' বলব - এমপি বাবুল | আই নিউজ বিডি

মাদককে আমরা 'না' বলব, খেলাধুলাকে 'হ্যাঁ' বলব - এমপি বাবুল..

Kabir Hossain Hossain avatar   
Kabir Hossain Hossain
মাদককে আমরা 'না' বলব, খেলাধুলাকে 'হ্যাঁ' বলব - এমপি বাবুল..
মাদককে আমরা 'না' বলব, খেলাধুলাকে 'হ্যাঁ' বলব - এমপি বাবুল..
ছবি: সংগৃহীত
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য মো. শহীদুল ইসলাম খান বাবুল বলেছেন, " আজকাল গ্রামে গ্রাম মাদকের সর্বনাশা ছোবল।..

আমরা আমাদের সন্তানদেরকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে সুস্থ বিনোদন খেলাধুলা ও শরীরচর্চা কে উৎসাহিত করব।  তরুণরা  পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হলে মাদকের বিস্তার রোধ হবে। মাদককে আমরা 'না' বলব, খেলাধুলাকে 'হ্যাঁ' বলব "
​তিনি আরও বলেন, "বর্তমান সরকার শিক্ষার্থী ও যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সারাদেশের আনাচে-কানাচে, স্কুল-কলেজে ক্রীড়া চর্চার প্রসার ঘটাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  যারা ভাল খেলবে তাদের জন্য বেতন ভাতার ব্যবস্থা করা হবে।"
​শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর মাঠে আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি এস এম কামরুজ্জামান মামুন তালুকদারের সার্বিক ব্যবস্থাপনায় টুর্নামেন্টের উদ্বোধনী ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ মামুন শাহ, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ফকির এবং সাবেক চেয়ারম্যান আবুল কাইয়ুম হিরো চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সদরপুর স্পোর্টিং ক্লাব এবং ভাঙ্গা উপজেলার সদরদী স্পোর্টিং ক্লাব।  ​খেলায় সদরপুর স্পোর্টিং ক্লাব ভাঙ্গা সদরদী একাদশকে ৩-১গোলে পরাজিত করে। 
 

Inga kommentarer hittades


News Card Generator