নিহতরা হলেন—বগুড়া মহানগরীর আটাপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী বাবুল হাসান (৫০) ও তাঁর স্ত্রী জেসমিন বিবি।
জানা যায়, বাবুল হাসান স্ত্রী ও নাতিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে কাহালুতে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে একই দিকে যাওয়া একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবুল হাসান নিহত হন।
পরে স্থানীয়রা আহত জেসমিন বিবি ও তাঁর নাতিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেসমিন বিবিকে মৃত ঘোষণা করেন। আহত নাতি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দুর্ঘটনার পর প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একই এলাকায় এর আগে শুক্রবার সকালে নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় সাতজন নিহত হওয়ার ঘটনা ঘটে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট