সাজেকে রঙ্গিন পোশাক, অলঙ্কার এবং চুলে ফুল পরে আজ ভোরে ফুল ভাসিয়ে… | আই নিউজ বিডি

সাজেকে রঙ্গিন পোশাক, অলঙ্কার এবং চুলে ফুল পরে আজ ভোরে ফুল ভাসিয়ে বর্ষ বরণ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পানিতে ফুল ভাসিয়ে বৈসু, বিজু, বিসু, সাংগ্রাই, চাংক্রান, বিহু ও সাংলান নামে পরিচিত পাহাড়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বৃহৎ সামাজিক উৎসব বর্ষবিদায় ও বরণের উৎসব শুরু হয়েছে।..
Eidok-এ শেয়ার
সাজেকে রঙ্গিন পোশাক, অলঙ্কার এবং চুলে ফুল পরে আজ ভোরে ফুল ভাসিয়ে বর্ষ বরণ
ছবি: সংগৃহীত

সাজেকে রঙ্গিন পোশাক, অলঙ্কার এবং চুলে ফুল পরে আজ ভোরে ফুল ভাসিয়ে বর্ষ বরণ।

 

মোঃ আরিফুল ইসলাম 

বাঘাইছড়ি (রাঙামাটি)

 

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পানিতে ফুল ভাসিয়ে বৈসু, বিজু, বিসু, সাংগ্রাই, চাংক্রান, বিহু ও সাংলান নামে পরিচিত পাহাড়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বৃহৎ সামাজিক উৎসব বর্ষবিদায় ও বরণের উৎসব শুরু হয়েছে।

আজ শনিবার (১২ এপ্রিল) ভোর থেকে সুখ, শান্তি এবং সমৃদ্ধ জীবনের প্রত্যাশায় আসন্ন নববর্ষকে স্বাগত জানিয়ে নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে দিনটি শুরু হয়।

রঙ্গিন পোশাক, অলঙ্কার এবং চুলে ফুল পরে আজ ভোরে ফুল ভাসায় সবাই। আজকের দিনকে বলা হয় ‘ফুল বিজু’।

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কাছে উৎসবের তাৎপর্য একই, যদিও তারা একে বিভিন্ন নামে অভিহিত করে থাকে। চাকমারা একে বলে বিজু, মারমা-রাখাইনরা বলে- সাংগ্রাই, ত্রিপুরা-বৈসু, তংচঙ্গ্যা-বিশু, অহমিয়া- বিহু, খুমি-সাংক্রাইং, খিয়াং-সাংলান এবং ম্রোরা বলে চাংক্রান।

চাকমারা এই উৎসবকে বিজু বলে এবং তিন দিনব্যাপী উদযাপন করে। বিজুর প্রথম দিন ‘ফুল-বিজু’। এদিন নদী-হ্রদে ফুল ভাসিয়ে পুরোনো বছরকে বিদায় দেয় ও নতুন বছরকে স্বাগত জানানো হয়। সেসময় তারা সবার মঙ্গল কামনায় প্রার্থনা করেন।

দ্বিতীয় দিন মুল বিজু নামে পরিচিত। এই দিনটি নদীতে স্নানের মাধ্যমে শুরু হয় এবং ছোটরা বড়দের কাছে আশীর্বাদ চায়। এদিন নতুন পোশাক পরে গ্রামে ঘুরে বেড়ায় ছেলেমেয়েরা। বিজু নৃত্যের মধ্য দিয়ে দিন শেষ হয়।

উৎসব শেষ হবে আগামী রোববার বাংলা নববর্ষের দিন ‘গজ্যাপজ্যা’ বা বিশ্রামের মধ্য দিয়ে।

ত্রিপুরা সম্প্রদায় এই উৎসবকে বৈসু নামে ডাকে। তিন দিনব্যাপী এই উৎসব (হারি বৈসু, বৈসুমা ও বাইসু কাতাল নামে পরিচিত) উদযাপন করে। প্রথম দিন তারা খুব ভোরে ফুল কুড়াতে বের হয়, সকালে নদীতে যায় (পরিবার, জাতি, দেশ ও পৃথিবীর সুখ, শান্তি ও কল্যাণ) উদ্দেশ্যে প্রার্থনা করতে।

এই উৎসবে পুরুষরা ধুতি, সাদা পোশাক এবং নারীরা রঙিন পোশাক ও রূপার গয়নাসহ বিভিন্ন অলংকার পরে থাকেন। সারাদিন নানা ধরনের আয়োজন থাকে।

ম্রো, মারমা ও রাখাইন, খিয়াংসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বর্ষবিদায় ও বরণের অনুষ্ঠানে বিভিন্ন আয়োজন করে থাকে।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব Lainnya ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 57 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় Lainnya ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 54 Views লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় Lainnya লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 35 Views হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ Lainnya হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 44 Views হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন Lainnya হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 37 Views দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ Lainnya দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ 46 Views জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Lainnya জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 44 Views