দীর্ঘ প্রতীক্ষার অবসান, জুমার নামাজে উদ্বোধন রাণীশংকৈল মডেল মসজিদ | আই নিউজ বিডি

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জুমার নামাজে উদ্বোধন রাণীশংকৈল মডেল মসজিদ

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জুমার নামাজে উদ্বোধন রাণীশংকৈল মডেল মসজিদ

ঠাকুরগাঁও প্রতিনিধি:

অবশেষে অপেক্ষার প্রহর শেষ। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা মডেল মসজিদ ও ..
Eidok-এ শেয়ার
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জুমার নামাজে উদ্বোধন রাণীশংকৈল মডেল মসজিদ
ছবি: সংগৃহীত

 

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

অবশেষে অপেক্ষার প্রহর শেষ। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শুক্রবার (৭ আগস্ট) পবিত্র জুমার নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজের কার্যক্রম শুরু করেছে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই মসজিদ চালুর খবরে স্থানীয় মুসল্লিদের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ।

 

পৌর শহরের ৮ নং ওয়ার্ডের হেলিপ্যাড মাঠসংলগ্ন এলাকায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনতলা বিশিষ্ট এই মডেল মসজিদে একসঙ্গে প্রায় এক হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদটিতে নারী ও পুরুষের জন্য পৃথক নামাজের স্থান, আধুনিক অজুখানা, পৃথক অজুর ব্যবস্থা, ইসলামিক রিসোর্স সেন্টার এবং ইমাম-মুয়াজ্জিনের আবাসনের সুবিধা রাখা হয়েছে।

 

এছাড়া ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটিতে রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি, ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামী গবেষণা ও দাওয়াহ কার্যক্রম, হেফজখানা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, অতিথিশালা, কোরআন হেফজের সুযোগ এবং মৃত ব্যক্তির গোসলের জন্য পৃথক ব্যবস্থা। ফলে এটি শুধু একটি মসজিদ নয়, বরং ধর্মীয় শিক্ষা, গবেষণা ও সামাজিক সচেতনতার একটি পূর্ণাঙ্গ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, বহুদিন ধরে তারা এই মসজিদ চালুর অপেক্ষায় ছিলেন। অবশেষে নামাজের জন্য খুলে দেওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তাদের বিশ্বাস, এই মডেল মসজিদ ধর্মীয় অনুশীলনের পাশাপাশি নতুন প্রজন্মের নৈতিক শিক্ষা, ইসলামী সংস্কৃতি চর্চা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

উল্লেখ্য, ২০১৯ সালের ৪ নভেম্বর প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করা হয়। সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি আফরিদা এবং তৎকালীন ঠাকুরগাঁও জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবুল কাশেম। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

জুমার নামাজের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় রাণীশংকৈলের এই মডেল মসজিদ এখন ধর্মীয় ইবাদত, ইসলামী শিক্ষা, গবেষণা এবং সমাজসেবামূলক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে নতুন দিগন্তের সূচনা করল।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন حصري অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 48 Views ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন حصري ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 66 Views ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু حصري ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 85 Views ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী حصري ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী 87 Views জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা حصري জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা 128 Views ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? حصري ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? 66 Views কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ  ‎ حصري কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ ‎ 124 Views