গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ১৫ জন নেতা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে কমলাপুর খন্দকার বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমলাপুর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি লুতফর রহমান মোল্লা।
তিনি জানান, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তারা আওয়ামী লীগের সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি তাদের এই সিদ্ধান্তকে সম্মানের সঙ্গে গ্রহণ করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্য নেতারাও আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেদের সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
পদত্যাগকারীরা মূলত পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা।
'আই নিউজ বিডি' অ্যাপ
הערות 0