তারাকান্দায় মোটর ও কল চুরির চেষ্টার অভিযোগে যুবক হাতেনাতে ধরা, পরে পালিয়ে যাওয়ার দাবি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

তারাকান্দায় মোটর ও কল চুরির চেষ্টার অভিযোগে যুবক হাতেনাতে ধরা, পরে পালিয়ে যাওয়ার দাবি..

Md Anisur Rahman avatar   
Md Anisur Rahman
তারাকান্দায় মোটর ও কল চুরির চেষ্টার অভিযোগে যুবক হাতেনাতে ধরা, পরে পালিয়ে যাওয়ার দাবি..
তারাকান্দায় মোটর ও কল চুরির চেষ্টার অভিযোগে যুবক হাতেনাতে ধরা, পরে পালিয়ে যাওয়ার দাবি..
ছবি: সংগৃহীত
তারাকান্দায় মোটর ও কল চুরির চেষ্টার অভিযোগে যুবক হাতেনাতে ধরা, পরে পালিয়ে যাওয়ার দাবি

তারাকান্দা প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের তারাটি নতুন বাজার সংলগ্ন ভুট..

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের তারাটি নতুন বাজার সংলগ্ন ভুট্টু মিয়ার বাড়িতে মোটর ও কল চুরির চেষ্টার অভিযোগে জাহাঙ্গীর অরূপ ওরফে বান্টি নামে এক যুবককে হাতেনাতে ধরা হয়েছিল বলে দাবি করেছেন স্থানীয়রা। তবে পরে তিনি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলেও অভিযোগ রয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) ভোর প্রায় ৪টার দিকে চুরির চেষ্টা চলাকালে সাংবাদিক আনোয়ার হোসেন পাশা ও সুজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। কিন্তু কিছুক্ষণ পর সুযোগ বুঝে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

 

স্থানীয়দের দাবি, পালিয়ে যাওয়ার সময় সালাম মুন্সি, নুরুল ইসলামসহ আরও অনেক এলাকাবাসী তাকে দেখতে

পান।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator