দুর্গাপুরে কালচারাল একাডেমিতে  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুর্গাপুরে কালচারাল একাডেমিতে  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত ..

Rajesh Gour avatar   
Rajesh Gour
দুর্গাপুরে কালচারাল একাডেমিতে  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত ..
দুর্গাপুরে কালচারাল একাডেমিতে  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত ..
ছবি: সংগৃহীত
নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত হয়েছে৷  ..

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে একাডেমি হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। 

আলোচনা সভায়  কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম এর সভাপতিত্বে ও নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক প্রিন্সিপাল জেমস রারেন্দ্র দ্রং, সাবেক প্রধান শিক্ষক বীরেশ্বর চক্রবর্তী, সেলেষ্টিন রিছিল, রুসার নির্বাহী পরিচালক এম এন আলম, আদিবাসী নেতা গিলবার্ট চিসাম,  নারী নেত্রী লুদিয়া মানঞ্চ সাংমা প্রমুখ। 

 

বক্তারা বলেন, বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাঙালি সংস্কৃতির মূল ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন। একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, সুরকার, প্রাবন্ধিক, চিত্রশিল্পী ও দার্শনিক হিসেবে তিনি বাংলা সাহিত্যের প্রতিটি শাখাকে সমৃদ্ধ করেছেন। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তিনি 'রাখিবন্ধন' উৎসবের মাধ্যমে সম্প্রীতির বার্তা দেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কালজয়ী কর্ম ও জীবনদর্শনের মাধ্যমে প্রতিটি বাঙালির অন্তরে চিরভাস্বর হয়ে আছেন।


আলোচনা শেষে কালচারাল একাডেমির শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুরের  বিখ্যাত সব গান এবং গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন।

 

 

نظری یافت نشد


News Card Generator