ড. সাইদুর রহমান লস্কর একাডেমিতে ৪ তলা ভবন নির্মাণের প্রস্তুতি পরিদর্শন | আই নিউজ বিডি

ড. সাইদুর রহমান লস্কর একাডেমিতে ৪ তলা ভবন নির্মাণের প্রস্তুতি পরিদর্শন

মোঃ মামুন মোল্লা :মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
Eidok-এ শেয়ার
ড. সাইদুর রহমান লস্কর একাডেমিতে ৪ তলা ভবন নির্মাণের প্রস্তুতি পরিদর্শন
ছবি: সংগৃহীত

ড. সাইদুর রহমান লস্কর একাডেমিতে ৪ তলা ভবন নির্মাণের প্রস্তুতি পরিদর্শন

মোঃ মামুন মোল্লা :মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৪ নং খান্দারপাড়া ইউনিয়নের ড. সাইদুর রহমান লস্কর একাডেমি-তে প্রস্তাবিত ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের প্রস্তুতি ও বাস্তবায়ন কার্যক্রম পরিদর্শন করেছেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও একাডেমির সভাপতি মাহমুদ আশিক কবির।

বৃহস্পতিবার (০৬ আগস্ট ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে সহকারী প্রধান শিক্ষক মুন্সি নাসির উদ্দিন-এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা ফুল দিয়ে ইউএনও ও একাডেমির সভাপতিকে আন্তরিকভাবে স্বাগত জানান।

পরিদর্শনকালে মাহমুদ আশিক কবির প্রস্তাবিত ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণস্থল সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণকাজ শুরুর পূর্বপ্রস্তুতি, অবকাঠামোগত বিষয়, প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভবন নির্মাণকাজ দ্রুত, সুষ্ঠু ও গুণগত মান বজায় রেখে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল নাঈম, উপজেলা প্রকৌশলী আবদুল মান্নান, ৪ নং খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমারত শেখ, মোঃ শহিদুল ইসলাম, খান্দারপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইমারত খন্দকার, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইমরান হোসেন, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মন্টু চন্দ্র বিশ্বাস, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে ইউএনও ও একাডেমির সভাপতি মাহমুদ আশিক কবির সংশ্লিষ্টদের সঙ্গে ভবন নির্মাণকাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং প্রকল্পটি দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, প্রস্তাবিত ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণকাজ সম্পন্ন হলে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং এলাকার শিক্ষার্থীরা আধুনিক, নিরাপদ ও মানসম্মত শিক্ষা পরিবেশে পাঠগ্রহণের সুযোগ লাভ করবে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Sportnachrichten নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 78 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Sportnachrichten শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 110 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Sportnachrichten শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 132 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ Sportnachrichten অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 123 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড Sportnachrichten শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 97 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Sportnachrichten খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 138 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন Sportnachrichten সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 122 Views